এক রাতেই কোটিপতি!
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ওই জেলের নাম মোজাম্মেল বহদ্দার। তার বাড়ি ধলঘাটা ইউনিয়নের সরিতলা গ্রামে। গত জুমুয়াবার সকালে মহেশখালী সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে তার জালে মাছগুলো ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন সাত থেকে দশ কেজির উপরে। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান, মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোপা ধরা পড়েছে। মোজাম্মেল একজন ক্ষুদ্র পুঁজির মৎস্যজীবী। তার পরিবারের দিকে আল্লাহর দৃষ্টি আছে। এটা আল্লাহর নিয়ামত।
তিনি জানান, এই পোয়া মাছগুলোর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা এক কোটি টাকা দর দিয়েছে। আরো বেশি দাম পাওয়ার আশায় তিনি পোয়া মাছ নিয়ে চট্টগ্রামে গেছে।
কালো পোপা যেহেতু খুবই দামি মাছ। তাই মোজাম্মেল এক কোটিরও বেশি দাম পেতে পারেন বলে মনে করেন তিনি।
কোটি টাকা মূল্যের ১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটায় হৈচৈ পড়ে যায়। এলাকার অনেক লোকজন মাছগুলো দেখতে যায় সাগর পাড়ে।
মোজাম্মেল বহদ্দারের আত্মীয় আরিফুল ইসলাম জানান, মোজাম্মেল একজন গরীব মৎস্যজীবী। তিনি ধারদেনা করে ফিশিং বোটটি তৈরি করে মাছ শিকার করছেন। তার জালে এক রাতেই কোটি টাকার পোয়া মাছ ধরা পড়ে তার ভাগ্য বদলেছে। এতে এলাকাবাসীও খুশি।
চেয়ারম্যান জানান, মৎস্যজীবী মোজাম্মেল বহদ্দার ১৫৯টি পোয়া মাছ নিয়ে গত জুমুয়াবার দুপুরে চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে গেছেন। সেখানে পোয়া মাছ বিক্রি করবেন।
বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, এই পোয়া মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াকানথুস (ঢ়ৎড়ঃড়হরনবধ ফরধপধহঃযঁং)। কালো পোয়া মাছটির এয়ার ব্লাডার বা বায়ু থলি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা তৈরি হয়। এই জন্য বড় পোয়া মাছ ধরা পড়লে ব্যবসায়ীরা দাম দিয়ে কিনে নেয়।
কালো পোয়ার চামড়া দিয়ে জেলাটিন তৈরি করা হয়। মাছটি সর্বোচ্চ ১.৫ মিটার পর্যন্ত লম্বা এবং ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ মাছের বায়ু থলি স্ত্রী মাছের চেয়ে দামে বেশি। আমাদের দেশ থেকে এ মাছের বায়ু থলি সাধারনত হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রফতানি হয়।
ক্যাপশন: কারো পোয়ার চামড়া দিয়ে তৈরী জেলাটিন।
ক্যাপশন: কালো পোয়ার এয়ার ব্লাডার বা বায়ু থলি দিয়ে তৈরী সার্জিক্যাল সুতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












