এক মুসলমান ভাইয়ের প্রতি অপর মুসলমান ভাইয়ের হক্বসমূহ
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ كُلُّهُنَّ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ عِيَادَةُ الْمَرِيضِ وَشُهُودُ الْجَنَازَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ
অর্থ: “হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তিনটি বিষয় তার প্রতিটিই প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য করণীয়। রুগ্নকে দেখতে যাওয়া, জানাযায় অংশগ্রহণ করা এবং যে ব্যক্তি হাঁচি দিয়ে মহান আল্লাহ পাক উনার প্রশংসা করে তার জাওয়াব দেয়া তথা ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।” (আদাবুল মুফরাদ হা/নং ৫২১, ছহীহ ইবনে হিব্বান)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أنَّ رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلامِ، وَعِيَادَةُ الْمَرِيْضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإجَابَةُ الدَّعْوَةِ وتَشْمِيْتُ الْعَاطِسِ مُتَّفَقٌ عَلَيهِ وفي رواية لمسلم: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ ستٌّ إِذَا لَقِيْتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وإِذَا اِسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَشَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ
অর্থ: “হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক্ব বা দায়িত্ব রয়েছে, আর তা হলো:
(১) সালামের জাওয়াব দেয়া
(২) রোগী বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া
(৩) কোন মুসলমান ইন্তেকাল করলে তার জানাযায় অংশ গ্রহণ করা
(৪) দাওয়াত দিলে তা গ্রহণ করা এবং
(৫) কেউ হাঁচি দিলে তার জাওয়াব দেওয়া।”
আর মুসলিম শরীফের অন্য বর্ণনায় রয়েছে, “এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি অধিকার বা দায়িত্ব রয়েছে, আর তা হলো:
যখন তার সঙ্গে দেখা হবে তখন তাকে সালাম দিবে, সে তোমাকে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করবে, সে তোমার কাছে উপদেশ চাইলে তুমি তাকে উপদেশ দিবে, সে হাঁচি দিয়ে ‘আলহামদু লিল্লাহ’ বললে তার জাওয়াব দিবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং সে ইন্তিকাল করলে তার জানাযায় অংশ গ্রহণ করবে।” (ছহীহ বুখারী শরীফ হা/নং ১২৪০, ছহীহ মুসলিম শরীফ হা/নং ২১৬২, তিরমিযী শরীফ হা/নং ২৭৩৭, নাসাঈ শরীফ হা/নং ১৯৩৮, আবূ দাউদ শরীফ হা/নং ৫০৩০, ইবনে মাজাহ শরীফ হা/নং ১৪৩৫, মুসনাদে আহমাদ হা/নং ২৭৫১১, ১০৫৮৩, রিয়াদুছ ছলিহীন হা/নং ২৪৩)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত অপর মুসলমান ভাইয়ের হক্বসমূহ আদায় করার তাওফীক দান করুন। আমীন!
-মুহম্মদ ইবনে ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












