ইলমুত তাযকিয়্যাহ : আমাল বা অবৈধ আকঙ্খা পরিহার করা অপরিহার্য কর্তব্য
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেমন- এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বলেন-
ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُوْنَ ◌
অর্থ : “আপনি তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন, তারা আহার করুক, ভোগ করুক এবং আশা-আকাঙ্খায় মোহগ্রস্ত থাকুক। শীঘ্রই তারা প্রকৃত অবস্থা জানতে পারবে।” (পবিত্র সূরা হিজর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আমর ইবনে শুআইব রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার পিতার মাধ্যমে, তিনি উনার দাদা হতে বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اول صلاح هذه الامة اليقين والزهد و اول فسادها البخل والامل
অর্থ : “এই উম্মতের কল্যাণের সূচনা হলো (মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি) ইয়াক্বীন বা অটল বিশ্বাস এবং (দুনিয়ার প্রতি) বিরাগ অবলম্বন করা। আর অনিষ্টতার মূল হলো কার্পণ্য ও অবৈধ আকাঙ্খা।” (বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ)
হযরত সুফীয়ান ছাওরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন-
ليس الزهد فى الدنيا بلبس الغليظ والـخشن واكل الـجشب انـما الزهد فى الدنيا قصر الامل
অর্থ : “দুনিয়াতে খসখসে মোটা পোশাক পরিধান করা এবং স্বাদবিহীন খাদ্য ভক্ষু করা বুযূর্গী বা পরহেযগারী নয়; বরং প্রকৃত পরহেযগারী হলো দুনিয়ার প্রতি মোহ বা আকাঙ্খাকে খাটো রাখা।” (শরহুস সুন্নাহ শরীফ)
ছহীহ বুখারী শরীফ উনার মধ্যে বর্র্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটি চতুর্ভুজ আঁকলেন এবং এর মধ্যে একটি রেখা টানলেন যা অতিক্রম করে বাইরে চলে গেছে। অতঃপর মধ্য রেখাটির উভয় পার্শ্বে অনেকগুলো ছোট ছোট রেখা এঁকে বললেন, (মনে করুন; মধ্য রেখাটি) এটি মানুষ। আর এটি অর্থাৎ চতুর্ভুজ হলো তার আকাঙ্খা। আর এ সকল ছোট ছোট রেখাগুলো হলো তার বিপদ-মুছীবত (যাতে সে আপতিত হতে পারে)। যদি সে একটি বিপদ হতে রক্ষা পায় তবে পরবর্তী বিপদে আক্রান্ত হয়। যদি সেটা হতেও রক্ষা পায় তবে তার পরেরটিতে আক্রান্ত হয়।
ছহীহ বুখারী শরীফ ও ছহীহ মুসলিম শরীফ উনাদের মধ্যে বর্র্ণিত রয়েছে,
عَنْ حَضْرِتْ اَبـِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ سَـمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَا يَزَالُ قَلْبُ الْكَبِيْرِ شَابًّا فِي اثْنَتَيْنِ فِي حُبِّ الدُّنْيَا وَطُوْلِ الاَمَلِ.
অর্থ : “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বৃদ্ধ লোকের অন্তর দুটি ব্যাপারে সর্বদা জওয়ান হয়ে থাকে। দুনিয়ার মুহব্বত ও দীর্ঘ আকাঙ্খা।”
ছহীহ তিরমিযী শরীফ উনার মধ্যে বর্র্ণিত রয়েছে,
عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا ابْنُ اٰدَمَ وَهَذَا اَجَلُهُ. وَوَضَعَ يَدَهُ عِنْدَ قَفَاهُ ثُـمَّ بَسَطَهَا فَقَالَ وَثَـمَّ اَمَلُهُ وَثَـمَّ اَمَلُهُ وَثَـمَّ اَمَلُهُ.
অর্থ : “হযরত আনাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্র্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এই হলো আদম সন্তান অর্থাৎ মানুষ আর ইহা হলো তার মৃত্যু অতঃপর হাত মুবারক প্রসারিত করে বললেন, এ স্থানে মানুষের আকাঙ্খা।” অর্থাৎ তিনি হাত মুবারক দিয়ে ইশারা করে মানুষ তার কিছুটা পিছনে মৃত্যুর স্থান এবং মৃত্যুর কিছুটা পিছনে তার আকাঙ্খা বুঝিয়ে দিলেন।
অর্থাৎ মৃত্যু মানুষের অতি নিকটবর্তী, কিন্তু মানুষ মৃত্যু হতে গাফিল হয়ে অত্যধিক আশা-আকাঙ্খার পিছনে ধাবিত হয়ে থাকে; যা তার বদবখতীর কারণ। কাজেই অবৈধ আকাঙ্খা দূর করতে হলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর ইলমে তাছাওউফই হচ্ছে অন্তর পরিশুদ্ধ করার একমাত্র মাধ্যম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












