ইফতারে পিঁয়াজু মচমচে করার ৩ উপায়
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
- মচমচে পিঁয়াজু তৈরি প্রথম গোপন বিষয়টি হলো সম পরিমাণ মুগ, মসুর আর বুটের ডাল নিতে হবে। সারারাত এই ডাল পানিতে ভিজিয়ে রাখুন ও সকালে পানি ছেঁকে বেটে নিন। তবে একদম মিহি করে বাটবেন না, একটু শক্ত রেখে দিন। সব রকম ডালের মিশ্রণ পিঁয়াজু সুস্বাদু করতে সাহায্য করবে, অন্যদিকে মুগ আর বুটের ডালের মত একটু শক্ত ডাল মচমচে করতেও সাহায্য করবে।
- ডাল বাটা হলে তাতে দিন সামান্য একটু আদা-রসুন বাটা। তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে/পুদিনা পাতা ও লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো পিঁয়াজু ভাজার আগ মুহূর্তেই দিতে হবে। এক্ষেত্রে চুলায় তেল গরম করে তারপর মাখালে সবচাইতে ভালো। কেননা লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ, ধনে পাতা ইত্যাদি পানি ছেড়ে দিয়ে নরম হয়ে যাবে। এতে করে ডাল হয়ে উঠবে পানি পানি ও পিঁয়াজুও মচমচে হবে না।
- কখনোই পিঁয়াজুতে হলুদ দিবেন না। হলুদের কারণে পিঁয়াজু মচমচে হবে না।
প্রস্তুত প্রণালী:
- একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিতে হবে। তবে তেল কখনো বেশি আঁচে গরম করবেন না। মাঝারি আঁচে গরম করে নিতে হবে। এবার হাতের আঙ্গুলের ওপর খানিকটা ডাল মাখানো নিন ও খানিকটা চাপ দিয়ে চ্যাপ্টা আকৃতি করে গরমে তেলে ছেড়ে দিন এবং লালচে সোনালি করে ভেজে তুলুন।
- বেশি আঁচে ভাজলে পিঁয়াজু বাইরে শক্ত হয়ে যাবে এবং ভেতরে মচমচে হবে না। তাই মাঝারি আঁচে রাখতে হবে। তেলের মাঝে ছাড়া পিঁয়াজুর আশেপাশে কোনো বুদবুদ না হলে বুঝবেন ভেতরে একদম রান্না হয়ে গেছে। এইভাবে তৈরি করা পিঁয়াজু দেড় থেকে দুই ঘণ্টা স্বাভাবিক ভাবেই মচমচে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












