ইতিহাসে বড় ধরণের ১০টি ভয়াবহ ভূমিকম্প (১)
, ২৪শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯০ শামসী সন , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
স্বল্প মাত্রার ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি না হলেও শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। কম্পনের মাত্রা ৩ এর নিচে হলে সাধারণত টের পাওয়া যায় না। এর মাত্রা ৩ এর বেশি হলে কম্পন অনুভব করা যায়। আর ভূ-কম্পনের মাত্রা ৭ থেকে শুরু করে ওপরে হলে একটা গোটা শহর বা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে।
এখানে ইতিহাসে ভয়াবহ অন্তত ১০টি ভূমিকম্পের তথ্য তুলে ধরা হলো-
চীন:
১৫৫৬ সালের ২৩ জানুয়ারি ৮ মাত্রার ভূমিকম্পে চীনের শানশি ও আশপাশের প্রদেশ কেঁপে ওঠে। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয় এটিকে। এ ভূমিকম্পে আনুমানিক ৮ লাখ ৩০ হাজার মানুষ নিহত হয় বলে জানা গেছে।
লিসবন:
লিসবন পর্তুগালের রাজধানী। ১৭৫৫ সালের ১ নভেম্বর লিসবনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৭। শহরটির প্রায় অর্ধেক মানুষ প্রাণ হারিয়েছিল এ ভূমিকম্পে।
চিলি:
চিলি লাতিন আমেরিকার দেশ। এ দেশের দক্ষিণাঞ্চলে ১৯৬০ সালে একটি ভূমিকম্প হয়। ৯ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত চার হাজার ৪৮৫ জন মানুষ। আহত হয়েছিল ২০ লাখের বেশি।
আলাস্কা:
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ডে ১৯৬৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে আলাস্কায় ভয়ঙ্কর ভূমিধস ও সুনামিরও সৃষ্টি হয়েছিল। এতে ১২৮ জন নিহত হয়। এছাড়া ৩১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়।
উত্তর সুমাত্রা:
উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ২০০৪ সালে একটি ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত এক লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারায়। অনেক লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। এশিয়া ও পূর্ব আফ্রিকার ১৪টি দেশে অনুভূত হয়েছিল এ ভূমিকম্প ও সুনামি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া। দেশটির মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ ধ্বংস হয়ে যায় এ সময়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












