আয়রনের ঘাটতি মেটায় গুড়ের শরবত
বর্তমানে কম বয়সেই অনেকে হাড়ের ক্ষয়জনিত রোগে পড়ছেন। এমনকি বাতের রোগে ভুক্তভোগীর সংখ্যাও নেহায়েত কম নয়। তবে ভালো খবর হলো, নিয়মিত গুড়ের শরবত খেলেই কিন্তু ফিরবে হাড়ের হাল।
গবেষণায় দেখা গেছে, গুড়ে এমন কিছু অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্যাথা কমানোর কাজে সিদ্ধহস্ত। তাই তো চিকিৎসকরা হাড়ের রোগ প্রতিরোধ করার উদ্দেশ্যে গুড়ের শরবতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে থাকে।
মিটবে আয়রনের ঘাটতি:
গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এই খনিজ কিন্তু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে। ফলে সহজেই অ্যানিমিয়া এড়ানো যাবে।
ডিটক্স ড্রিংকস:
আমাদের শরীরে সবসময়ই বিপাক ক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষেই দেহে তৈরি হয় একাধিক ক্ষতিকর উপাদান। মুশকিল হলো, ঠিক সময়ে এসব ক্ষতিকর উপাদানগুলোকে দেহ থেকে বের করে না দিতে পারলে পিছু নিতে পারে একাধিক প্রাণঘাতী রোগ।
তাই বিশেষজ্ঞরা শরীরকে ডিটক্স করার কাজে গুড়ের শরবতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। তাদের কথায়, রোজ সকালে এটি পান করলে শরীর থেকে ক্ষতিকর উপাদান বের হয়ে যাবে।
ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় থাকবে:
গুড়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। তাই শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স বজায় রাখার কাজে গুড়ের শরবত বেশ কার্যকরী। বিশেষত, যারা প্রতিদিন সূর্যের প্রখর রোদে কাজ করেন, তারা সকালে এই শরবত খেয়ে নিন। এতেই শরীরে এনার্জির ঘাটতি দূর হবে। সহজে ক্লান্ত হয়ে পড়বেন না।
তবে সুস্থ থাকতে চাইলে গুড়ের শরবতের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানিপানও করতে হবে। না হলে ডিহাইড্রেশনের ঝুঁকি রয়েছে।
ইমিউনিটি বুস্টার ড্রিংকস:
গুড়ের শরবত খেলেই ভিটামিন সি, ভিটামিন বি১, ভিটামিন বি৬-এর ঘাটতি মিটে যাবে। ফলস্বরূপ বাড়বে ইমিউনিটি। এতে রয়েছে একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ছোট-বড় অসুখকে দূরে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।