মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক

জামিল আল মাদানি প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:৩৯
আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক

পরিচিতি মুবারক:
আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিলম, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম তিনি ছিলেন আহলে বাইত শরীফ উনাদের সপ্তম ইমাম। তিনি ইলম, আমল, জ্ঞান-গরিমায় সর্বশ্রেষ্ঠ মাক্বামে সমাসীন ছিলেন। অতি অল্প বয়সে পবিত্র কালামুল্লাহ শরীফ হিফয করেন। পবিত্র হাদীছ শরীফ ছিলেন উনাদের পৈত্রিক সম্পদতুল্য। আকাঈদ, বালাগাত, ফাসাহাতসহ সকল বিষয়ে উনার পরিপূর্ণ দখল ছিল। তিনি জাহিরী-বাতিনী সকল ইলমের পূর্ণ অধিকারী ছিলেন। তদানীন্তন সময়ের সকল ইমাম-মুজতাহিদ, আউলিয়ায়ে কিরামই উনার ইলম উনার মুহতাজ ছিলেন। তিনি স্বীয় সম্মানিত পিতা উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পর ইমামত উনার পদকে অলঙ্কৃত করেন। সুবহানাল্লাহ!

পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ:
হযরতুল আল্লামা ছূফী শায়খ মুহম্মদ আকরাম রহমতুল্লাহি আলাইহি উনার বিশ্বখ্যাত কিতাব ‘ইক্বতিবাসূল আনওয়ার’ উনার মধ্যে উল্লেখ করেন, ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিলম, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম তিনিপবিত্র ৭ই ছফর শরীফ ১২৮ হিজরী সনে পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের মাঝামাঝি স্থানে অবস্থিত আবওয়া নামক স্থানে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। শাইখুল মাশায়িখ আল্লামা আবদুর রহমান চিশতী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মিরয়াতুল আসরার’ কিতাবে ঐ মতই পোষণ করেন।
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কতুবুল আলম মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন- ১২৮ হিজরীর পবিত্র ৭ই ছফর শরীফ ইছনাইনিল আ’যীম শরীফ বা সোমবার সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। আর এটাই হচ্ছে অধিক ছহীহ ও নির্ভরযোগ্য মত।

সম্মানিত পিতা-মাতা:
উনার সম্মানিত পিতা হলেন সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ফখরুল আশিকীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, হযরত ইমাম সাদিস আবু আব্দুল্লাহ জাফর ছাদিক্ব আলাইহিস সালাম তিনি। আরসম্মানিতা মাতা হলেন উম্মুয্‘যাকিয়াহ’ উম্মুল ওয়ারা, আকরামু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত হামীদা আলাইহাস সালাম তিনি।

মুবারক নাম ও কুনিয়াত:
উনার মুবারক নাম হচ্ছেন মূসা। কুনিয়াত বা উপনাম আবুল হাসান, আবু ইবরাহীম এবং আবু আলী। হিল্ম বা সহনশীলতা এবং রাগ সংবরণ করার কারণে তিনি ‘কাযিম’ লক্বব মুবারকে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ছিক্বাহ রাবী। ছিক্বাহ রাবীগণের সনদদাতা। সুবহানাল্লাহ!(মিরয়াতুল আসরার-২১৩, ইক্বতিবাসুল আনওয়ার-১৪৪, শাওয়াহিদু বা নুবুওয়াত-২৫৫, সাফীনাতুল আউলিয়া-৪০, জারাহ ওয়াতা’দীল-৮১৩৯, তারীখে বাগদাদী-১৩/২৭, ছাফওয়াতুস ছাফওয়া-২/১০৩, মিনহাজুস সুন্নাহ-২/১১৫, উফইয়াতুল আ’ইয়ান- ৫/৩০৮, তাহযীবুল কামাল-৩/১৩৮, তাহযীবুত তাহযীব-৪/২৮৬, মি‘জানুল ই’তিদাল-৪/২০১, তারীখে ইবনে খালদুন-৪/১১৫, সুজুরাতুয যাহাব-১/৩০৪, সিয়ারু আলামিন নুবালা-৬/২৭০)

পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ:
ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিল্ম, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ-উনার তারিখ ১৮৩ হিজরীসনের পবিত্র জুমুয়াবার ২৫শে রজবুল হারাম শরীফ। আর এটাই হচ্ছে মু’তাবার বা নির্ভরযোগ্য মত। এই মতই পোষণ করেন যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-উনার মামদূহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি।
পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার সময় উনার বয়স মুবারক হয়েছিলে ৫৫ বছর ৫ মাস ১৮ দিন। অধিকাংশ ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছেন যে, খলীফা হারূনুর রশিদের নির্দেশে মুসনাদী ইবনে সাবিক অথবা ইয়াহিয়া ইবনে খালিদ বরমকী ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিল্ম, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনাকে বিষপান করায়। নাউযুবিল্লাহ!
যেদিন উনাকে বিষপান করানো হয় সেদিনই তিনি বলেছিলেন, আজকে আমাকে বিষপান করানো হবে। আমাগীকাল আমার শরীর হলুদ রং ধারণ করবে তথা ফ্যাকাসে হয়ে যাবে। তারপর অর্ধাঙ্গ লাল হবে। আর যখন অর্ধাঙ্গ কালো হয়ে যাবে তখন আমি বিদায় নিব। আর সত্যি হুবহু তাই হয়েছিল। সুবহানাল্লাহ! (ইক্বতিরাসুল আনওয়ার-১৪৭, শাওয়াহিদুন নুবুওয়াত-২৫৬, মিরয়াতুল আসরার-২১৫) উনার পবিত্র রওজা শরীফ বাগদাদে অবস্থিত। সুবহানাল্লাহ!
সম্মানিত আল-আওলাদ আলাইহিমুস সালাম:
শাইখুল উলামা আল্লামা শায়খ আব্দুর রহমান চিশতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ইমামুল মুসলিমীন, মুকতাদায়ে জামীয়ে উমাম, ইনায়েতে হিল্ম, পেশওয়ায়ে আহলে বাছীরাত, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার ২১ জন ছেলে এবং ১৮ মেয়ে ছিলেন। অপর বর্ণনায় ২০ জন ছেলে ১৭ জন মেয়ে ছিলেন। প্রত্যেকেই ছিলেন মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত মা’রিফাত, মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি লাভের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ!(মিরয়াতুল আসরার-২১৫, ইকতিবাসূল আনওয়ার-১৪৭)
শাইখুল উলামা আল্লামা ইমাম শামসুদ্দীন মুহম্মদ ইবনে আহমদ যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- উনার আওলাদগণ উনাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- ইমামুছ ছামিন হযরত আলী রিযা আলাইহিস সালাম, হযরত আব্বাস আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত জাফর আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত আহমদ আলাইহিস সালাম, হযরত মুহম্মদ আলাইহিস সালাম, হযরত উবাইদুল্লাহ আলাইহিস সালাম, হযরত হামযা আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত ফজল আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। (সিয়ারু আলামিন নুবালা-৬/২৭৪)
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক জানার এবং উনাকে পরিপূর্ণ অনুসরণ-অনুকরণ করার মুহব্বত ও তা’যীম-তাকরীম করার তাওফীক দান করুন। আমীন!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২২ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২২ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে