আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হবার জন্যই সবাইকে বায়াত মুবারক গ্রহণ করতে হবে।
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্বান মাহফিল মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ খানকা শরীফে সোহবত মুবারক দান করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
বাদ ইশা আজিমুশ্বান মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নসীহত মুবারক করেন। তিনি বলেন- মহান আল্লাহ পাক তিনি সবাইকে আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হবার জন্যই ইরশাদ মুবারক করেছেন। আর সেই নিয়তেই সবাইকে একজন হক্কানী রব্বানী ওলী আল্লাহ উনার নিকট বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণের উদ্দেশ্য স্বচ্ছ হতে হবে, কোনপ্রকার দুনিয়াবী লোভ লালসা থাকতে পারবে না। আজকাল অধিকাংশ লোক খালেছ নিয়তে বায়াত গ্রহণ করে না, যার ফলে তারা তরীকার নিয়ম মুতাবিক যিকির আযকার, সোহবত মুবারক ইত্যাদী ইখতিয়ার করতে পারে না। আল্লাহওয়ালা হবার জন্যই সুন্নত মুবারক আমল করতে হবে, সুন্নত মুবারক প্রচার প্রসার করতে হবে। আল্লাহওয়ালা হবার জন্যই সকল প্রকার খিদমত গোলামী আনজাম দিতে হবে। আল্লাহওয়ালা হবার জন্যই রিয়াজত মুশাক্কাত করতে হবে। মোটকথা একজন সালিক যেখানে যে অবস্থায় থাকুক না কেনো- তার সে অবস্থা থেকেই সকলপ্রকার আদেশ নিষেধ পালন করার কোশেশ করতে হবে। এছাড়া একজনই যে সকলপ্রকার খিদমত গোলামী করতে পারবে তা কিন্তু নয় বরং যার যার অবস্থান হতে খিদমত গোলামীর আনজাম দিতে হবে। একেক জনের খিদমত গোলামী একেকরকম হতে পারে। আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হওয়ার জন্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে একজন সালিক মুরিদকে খিদমত গোলামী আনজাম দেয়ার জন্য সবসময় মশগুল থাকতে হবে। আর এরজন্য নিয়মিত তরীকার যিকির আযকার সোহবত মুবারক অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে। সবাইকে আসন্ন কুরবানীর ফরজ কুরবানীতে শরীক হবার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।