আরবের ঐতিহ্যমণ্ডিত তাবুর আকৃতির মসজিদ
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
এই মসজিদটিতে মূল নামায ঘরের মুসল্লী ধারণ ক্ষমতা ১০,০০০ (দশ হাজার)। মূল নামায ঘরের উচ্চতা ৪২ মিটার। সুবিশাল ও সুউচ্চ এই নামায ঘরের ঠিক মধ্যখানে রয়েছে অত্যান্ত আকর্ষণীয় বৃহৎ ঝাড়বাতী। পশ্চিম জার্মানিতে তৈরী স্বর্ণের প্রলেপ দেয়া এই ঝাড়বাতীতে মোটা ১১০০ (এগারো শত) বাল্ব সংযোজন করা হয়েছে। এই বিশাল ও মনোমুগ্ধকর ঝাড়বাতিটির ওজন ৬.৫ মেট্রিকটন।
মসজিদের বিশাল আকৃতির ছাদের ওজন ৮০,০০০ (আশি হাজার) মেট্রিক টন। কোন কলামের উপর স্থাপিত নয় বরং গার্ডারের সাহায্যে ছাদের এই বিশাল ওজন চারকোণের চারটি মিনারের ওপর স্থাপন করা হয়েছে। মূল নামায ঘরের সৌন্দর্য বর্ধনে মসজিদের ভিতরের দেয়াল নীল, সবুজ ও হলুদ এই তিন প্রকারের মোজাইক টাইলস্ দ্বারা নির্মাণ করা হয়েছে। পশ্চিমের দেয়াল তথা মিহরাবের চারদিকে পাকিস্তানের স্বানামধন্য ক্যালিগ্রাফার জনাব ইসমাঈল গুগলী কর্তৃক কুফিক্ বর্ণমালায় পবিত্র কালামুল্লাহ শরীফ উনার আয়াত শরীফ সমূহের ক্যালিগ্রাফীতে সুসজ্জিত করা হয়েছে। সেই সাথে পুরো মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পুরো ত্রিশ পারা রৌপ্য ও ব্রোঞ্জের পাত দিয়ে আরবী বর্ণমালার শতাধিক আঙ্গিকে স্থাপন করা হয়েছে। আর এই অসাধারণ মহৎ শিলপকর্মটি বিশ্ববিখ্যাত ক্যালিগ্রাফার উস্তাদ খুশীদ গওহার বিনা পারিশ্রমিকে করে দিয়েছেন। কঠোর শ্রম ও মেধাব্যয় করে পুরো ছয় বছরে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার এই ক্যালিগ্রাফী তৈরীতে ১৬০০ কিলোগ্রাম রৌপ্য ও ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে।
সুউচ্চ চারটি কোন ও প্রত্যেক দুই কোণের মাঝখানে অস্পষ্ট আরো চারটি ভাজ মোট আট কোণ বিশিষ্ট ডাউমেনশনে মূল কাঠামোটিতে আরব্য বেদুঈন উনাদের তাঁবুর আকৃতি দেয়া হয়েছে। যা পরবর্তীতে মুসলিম বিশ্বের অনেক ইমারতে ফুটিয়ে তোলা হয়েছে। তবে ইসলামী স্থাপত্যকলার ইতিহাসে ঐতিহ্যবাহী তাঁবুর আকৃতি সর্বপ্রথম পাকিস্তানের এই জাতীয় মসজিদেই দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












