আবাসন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ইউরোপিয়ানরা
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আল ইহসান ডেস্ক:
ইউরোপে এক বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছে না। আবাসন খরচ বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও।
আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, করোনা-লকডাউন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে আবাসন খরচ বেড়েছে। এমনকি, বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
ইউরোপীয়দের এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছে, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছে তারা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করে, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে।
ইউরোপীয়রা বলছে, তাদের আয়ের ৩৮ শতাংশ অর্থ খরচ হয় আবাসনে। এরমধ্যে সর্বোচ্চ ৪৩ শতাংশ খরচ করতে হয় স্লোভেনিয়াবাসীকে। আর ৪২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল।
জরিপে ৮০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে, ক্রমবর্ধমান আবাসন খরচ মেটাতে তারা খরচ কমাতে শুরু করেছে। বিনোদন ও শৌখিন কেনাকাটা বাদ দিয়েছে ৪০ শতাংশ মানুষ। এ ছাড়া ১৬ শতাংশ পরিবার খাবারের খরচ কমিয়েছে।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ ইউরোপীয়র ধারণা, আগামী ১ বছরে আবাসন ব্যয় আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, জীবনযাপনে আরো নিয়ন্ত্রনে আনার কথা ভাবছে ইউরোপীয়রা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












