আবর্জনা যখন সম্পদ
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
বাংলাদেশে আবর্জনা একটি বড় সমস্যা। প্রতিদিন কোটি কোটি মানুষের থেকে প্রাপ্ত আবর্জনা বোঝা হয়ে দাঁড়ায়। সেই আবর্জনা নিয়ে যাওয়ার জন্য সিটি কর্পোরেশন কর্মীদের টাকা দিতে হয়। তারপরও যত্রতত্র জমে থাকে ময়লা। যেখানে ময়লা স্তুপ করে রাখা হয়, সেটাও দুর্গন্ধময় হয়ে উঠে। দৃশ্যত মনে হয়, আবর্জনা সমস্যার যেন কোন সমাধান নেই। কিন্তু একটু সচেতন হলেই আবর্জনা কোন বোঝা না হয়ে সম্পদে রূপান্তর করা সম্ভব। এর জন্য প্রয়োজন সামান্য একটু সচেতনতা।
আপনি আপনার দৈনন্দিন আবর্জনা কিভাবে রাখছেন, তার উপর নির্ভর করে আবর্জনা কি সম্পদ হবে নাকি আবর্জনাই রয়ে যাবে। যেমন- আপনার দৈনন্দিন প্রাপ্ত আবর্জনাগুলো যদি একটু পৃথক করে রাখেন, যেমন- পচনশীল জৈব উপাদান এক স্থানে, প্লাস্টিক বা পলিথিন আরেকস্থানে, কাঁচ থাকলে আলাদা রাখলেন, ধাতব বা মেটাল আরেক স্থানে, কাগজ থাকলে আলাদা স্থানে। যখন সবগুলো জিনিস একস্থানে রাখা হয়, তখন সেটার স্বাভাবিকমূল্য থাকে না। কিন্তু যখনই প্রতিটি জিনিস আলাদা করে রাখা হয়, তখন প্রতিটি জিনিসের আলাদা মূল্য তৈরী হয় এবং প্রতিটি জিনিস আলাদা আলাদা কাজে লাগে।
বর্তমানে বাসাবাড়িতে আবর্জনা ফেলাতে এলাকাভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাগে। কিন্তু এ ধরনের পৃথক ডাস্টবিন সিস্টেম দাঁড় করাতে পারলে ময়লা নেয়ার লোকেরাই সেই ময়লা বাসাবাড়ি থেকে কিনে নিয়ে যাবে। সেই টাকা যদি আপনার বাসার কাজের মানুষ পায়, তারাই ময়লা আলাদা রেখে দিবে। ফলে আপনার ময়লা ফেলার জন্য আলাদা কোন খরচ করতে হবে না। তাছাড়া পুরো এলাকার ময়লা/আবর্জনা এলাকার জন্য কোন বোঝা হবে না, বরং সম্পদ হিসেবে রিসাইকেল হয়ে যাবে। পচনশীল আবর্জনা থেকে বিদ্যুৎ, গ্যাস বা জৈব সার উৎপাদন; প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক পণ্য তৈরী এমন অনেক কিছুই করা সম্ভব।
শুধুমাত্র সচেতনতা তৈরীর মাধ্যমে যে কোন এলাকার আবর্জনাকে সম্পদে রূপান্তর করা সম্ভব।
-মুহিউদ্দিন রাহাত, ঢাবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১ কোটির জনসংখ্যার জন্য ৫০ লক্ষ সেনাবাহিনী প্রয়োজন সাইবর্গ পদাতিক: এক্সোস্কেলিটন প্রযুক্তিতে মুসলিম বিশে^র যুগলবন্দি (পর্ব-২)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫১ কোটি জনসংখ্যার বাংলাদেশে ৫০ লক্ষাধিক নিয়মিত সশস্ত্র বাহিনীর কৌশলগত অপরিহার্যতা ও সামরিক রূপরেখা (পর্ব-১)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (২য় পর্ব)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ বিকিয়ে কার স্বার্থে এই তথাকথিত জ্বালানি চুক্তি!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












