আফ্রিকার দেশগুলোর সীমান্ত কেন এত অদ্ভুত? (১)
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
এই কৃত্রিম সীমানাগুলোর বেশিরভাগই ১৮৮৪-১৮৮৫ সালের বার্লিন সম্মেলনের ফলাফল। এই সপ্তাহে সেই সম্মেলনের ১৪০ বছর পূর্ণ হলো। সেই সম্মেলনে কোনও আফ্রিকান দেশকে আমন্ত্রণ বা প্রতিনিধিত্ব না রেখেই ইউরোপীয় শক্তিগুলো মহাদেশটিকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল।
প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে আফ্রিকার কিছু অস্বাভাবিক সীমান্তের পেছনের ঘটনা তুলে ধরা হয়েছে এ প্রবন্ধে।
মিশর বা সুদান- কেউ কেন বির তাওয়িল চায় না?
আফ্রিকার উত্তর-পূর্বে ২০০০ বর্গকিলোমিটার (৭৯৫ বর্গমাইল) আয়তনের একটি জনবসতিহীন, শুষ্ক ভূমি রয়েছে, যা মিশর বা সুদান কেউই নিজেদের বলে দাবি করতে চায় না।
১৮৯৯ সালে ব্রিটেন বিষুবরেখার উত্তর দিকে ২২ ডিগ্রি অক্ষাংশ বরাবর একটি সোজা সীমান্ত রেখা আঁকে, যা মিশর ও সুদানকে আলাদা করে। তখন উভয় অঞ্চলই ব্রিটিশ নিয়ন্ত্রণে ছিল। তবে ১৯০২ সালে ভূ-রাজনৈতিক ও প্রশাসনিক কারণে ব্রিটেন উপকূলীয় ও সম্পদসমৃদ্ধ হালাইব ত্রিভুজকে সুদানের এবং বির তাওয়িলকে মিশরের অধীনে দেয়।
দশক পরে, উভয় দেশ স্বাধীনতা পাওয়ার পর মিশর জোর দিয়ে বলে যে, প্রকৃত সীমান্ত ১৮৯৯ সালের চুক্তি মেনে হওয়া উচিত। অন্যদিকে সুদান দাবি করে, এটি ১৯০২ সালের নির্ধারিত সীমানা অনুসরণ করা উচিত। বির তাওয়িল উভয় দেশের কাছেই অনাবাদী রয়ে গেছে, কারণ এটি দাবি করার জন্য হালাইব ত্রিভুজের দাবি ত্যাগ করতে হবে।
২০০০ সাল থেকে মিশর হালাইব ত্রিভুজ নিয়ন্ত্রণ করছে, তবে বিরোধের সমাধান হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












