আপনার পেশার মধ্যেও দ্বীন ইসলাম উনার কার্যক্রমকে অন্তর্ভূক্ত করুন (২)
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
মানুষ তার জীবনে কিছু জ্ঞান ও দক্ষতা অর্জন করে তার জীবিকা নির্বাহ করে। যেমন- কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবি, কেউ আইনশৃঙ্খলা বাহিনী, কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউবা আমলা। কিন্তু এই জ্ঞান ও দক্ষতার পুরোটাই সে ব্যয় করে অর্থ উপার্জনের জন্য। কিন্তু এই জ্ঞান ও দক্ষতা কি তিনি কখনও দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থে ব্যবহার করেছেন? উত্তর- করেনি। প্রায় সবাই পেশা ও দ্বীন ইসলামকে আলাদা করে রেখেছেন। হয়ত কেউ কেউ পেশা থেকে উপার্জিত অর্থ দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ করেছেন। এই অর্থ দানকেই তিনি সর্বোচ্চ দ্বীনি দায়িত্ব বলে মনে করেছেন। কিন্ত বাস্তবে মানুষ অর্থ দেয় সেই ফিল্ডে, যেই ফিল্ডে তার দ্বীন ইসলামের পক্ষে কাজ করার সামর্থ নাই। সে অর্থ দিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু যে ফিল্ডে তার পেশাগত জীবন, সেই ফিন্ডে পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম স্বার্থে কাজ করাবে কে?
লক্ষ্য করে দেখবেন, ইহুদীরা ব্যবসাগত কোন সমস্যায় পড়লে ইহুদী ব্যবসায়ীরা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, হিন্দুরা কোন আইনী সমস্যায় পড়লে হিন্দু আইনজীবিরা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, খ্রিস্টানরা ক্ষমতা নিয়ে সমস্যায় পড়লে খ্রিস্টান রাজনীতিবিদরা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে পেশাগত সাহায্য। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে, মুসলিমরা কোন সমস্যায় পড়লে মুসলিমরা পেশাগতভাবে এগিয়ে আসে না। আসে বিচ্ছিন্নভাবে, রাস্তায় রাস্তায় মিছিল করে। কিন্তু এই রাস্তায় রাস্তায় মিছিল করার থেকে অনেক বেশি শক্তিশালী কাজ হতো, যদি মুসলিম পেশাজীবিরা তাদের পেশার পক্ষ থেকে ইসলাম ও মুসলমানদের স্বার্থে এগিয়ে আসতো।
মুসলিম পেশাজীবিদের চিন্তা করতে হবে, সারা জীবন পেশাকে ব্যবহার করে শুধু টাকা ও স্টাটাস কামাই করলেন, কিন্তু পেশাকে কি তিনি কখনো পরকালের নেকি কামাই করার জন্য ব্যবহার করেছেন? টাকা ও স্ট্যাটাস তো দুনিয়াতেই শেষ, পরকালে তো নেকী একমাত্র ভরসা। পরকালে যদি আল্লাহ পাক প্রশ্ন করেন, “তোমাকে তো পেশাগত জীবনে অনেক জ্ঞান, দক্ষতা, ক্ষমতা ও নেটওয়ার্ক দিয়েছিলাম, সেই শক্তিগুলো তুমি পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের কোন স্বার্থে ব্যবহার করেছিলো?” উত্তরে তিনি তখন কি বলবেন?
এজন্য প্রতিটি মুসলিম ভাইকে বলবো, আপনার শখ ও পেশাকে এক করুন। পেশার মধ্যে পবিত্র দ্বীন পালনকে নিয়ে আসুন। আপনার পেশার ভেতরে যদি দ্বীন বহির্ভূত কিছু থাকে, তবে সেটা দূর করার চেষ্টা করুন। একা না পারলে অন্যদের বোঝান। সমমনা দল তৈরী করে সবাই মিলে চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। পাশাপাশি, পেশাগত জীবন থেকে এক বা একধিক জন মিলে পেশা দিয়ে পবিত্র দ্বীন ইসলামের পক্ষে কাজ করুন, বিপক্ষের কাজ প্রতিহত করুন। মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করুন, মুসলিম উম্মাহর স্বার্থবিরোধী কাজ প্রতিহত করুন। আইনজীবিরা আইনী পেশা দিয়ে, শিক্ষকতরা শিক্ষকতা পেশা দিয়ে, ডাক্তাররা ডাক্তারী পেশা দিয়ে, প্রকৌশলীরা প্রোকৌশল পেশা দিয়ে, রাজনীতিবিদরা রাজনীতি পেশা দিয়ে, ব্যবসায়ীরা ব্যবসা পেশা দিয়ে, এভাবে যে যার পেশা থেকে পেশাগত শক্তি নিয়ে এগিয়ে আসুন।
এভাবে করে, ব্যক্তিগত জীবনের পাশপাশি সবাই যখন পেশাগত অবস্থান থেকেও পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থে কাজ করবে, তখন এর দ্বারা সমাজে দ্বীন ইসলাম খুব সহজেই প্রতিষ্ঠা করা সম্ভব। তখন দ্বীনের কাজ করতে আলাদা সময় বের করার প্রয়োজন নেই, বরং কর্মক্ষেত্রেই হয়ে উঠবে আপনার দ্বীন পালনের উত্তম স্থান।
-রাহাত আলম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












