আত্মহত্যাকে ‘স্বেচ্ছামৃত্যু’ বলে প্রচার এক ধরনের শব্দ সন্ত্রাস
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৪, মে, ২০২৪ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
সম্প্রতি আত্মহত্যাকে ‘স্বেচ্ছামৃত্যু’ শব্দ দিয়ে প্রচার করা হচ্ছে। স্বেচ্ছামৃত্যু শব্দটার মধ্যে এক ধরনের ‘শব্দ সন্ত্রাস’ আছে।
শব্দ সন্ত্রাস খুব ভয়ানক জিনিস, মুসলমানরা এখনও শব্দ সন্ত্রাস সম্পর্কে সচেতন নয়। শব্দ সন্ত্রাস দ্বীন ইসলামবিদ্বেষীদের ভয়ঙ্কর এক অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে তারা পুরাতন শব্দের সংজ্ঞা পরিবর্তন করে কিংবা এক শব্দের বদলে সুবিধামত অন্য শব্দ নিয়ে আসে। এরপর সেই শব্দ বা সংজ্ঞার মাধ্যমে তারা তাদের মতবাদ সমাজে ছড়িয়ে দেয়। নতুন শব্দ বা সংজ্ঞা নিয়ে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরী করে, আইনত অবৈধ জিনিসকে বৈধতা দেয়।
বাংলাদেশের আইনে আত্মহত্যার চেষ্টা করা অপরাধ। আইন বলছে, কেউ আত্মহত্যার চেষ্টা করলে বা আত্মহত্যার উদ্দেশ্যে স্বীয় শরীরের উপর কোন ধরনের আঘাত করলে তাকে পেনাল কোড ৩০৯ ধারা অনুসারে ১ বছর কারাদন্ডে দ-িত করা হবে।
তবে দ্বীন ইসলামবিদ্বেষী একটা গ্রুপ আছে, যারা আত্মহত্যাকে অপরাধ বলে মনে করে না, বরং ব্যক্তির অধিকার বলে মনে করে। বিশ্বের অনেক দেশে এই গোষ্ঠীটি স্বেচ্ছামৃত্যুকে বৈধতার দেয়ার জন্য আন্দোলন করেছে এবং অনেক দেশের সরকার তা মেনে নিয়ে আইনত বৈধতাও দিয়েছে। নাউযুবিল্লাহ।
তবে দ্বীন ইসলামে মানুষের শরীরের মালিক মানুষ নয়, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। তাই সেই শরীরকে ক্ষতিগ্রস্ত করার অধিকার ঐ শরীরের ব্যক্তিকে দেয়া হয়নি। আবার কেউ অসুস্থ হলে বা আহত হলেও আত্মহত্যার অনুমতিও দেয়া হয়নি। যেমন- বুখারী শরীফের হাদীস বর্ণিত আছে, এক ব্যক্তি জিহাদ করতে গিয়ে আহত হয়ে কষ্ট থেকে বাচতে আত্মহত্যা করায় আখেরী নবী হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জাহান্নামের অধিবাসী বলেছেন। অর্থাৎ দ্বীন ইসলামে কষ্ট থেকে বাচতে আত্মহত্যা করা জায়েজ নয়।
এখানে মূল সমস্যা হলো আত্মহত্যার পরিবর্তে স্বেচ্ছামৃত্যু শব্দটা প্রচার করা। কারণ এই শব্দটা ব্যবহারের পেছনে সমাজে আত্মহত্যা বৈধকরণ ও ব্যাপক প্রচারের উদ্দেশ্য আছে দ্বীন ইসলামবিদ্বেষী গোষ্ঠীর। সুতরাং আত্মহত্যার পরিবর্তে স্বেচ্ছামৃত্যু শব্দ ব্যবহার এক ধরনের শব্দ সন্ত্রাস, এই সন্ত্রাসের বিপক্ষে আমাদের সচেতন হওয়া উচিত।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












