আঙুর ভেবে মনাক্কা খাচ্ছেন না তো?
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আঙুর সুস্বাদু রসালো ফল। এই ফল দেশে খুব একটা চাষ হয় না। বেশিরভাগই আমদানি হয়। এই সুযোগে কিছু অসৎ ব্যবসায়ী আঙুরের মতো দেখতে মনাক্কা আমদানি করছেন। যা ক্রেতাদের কাছে আঙুর নামেই চালিয়ে দিচ্ছেন। আঙুরের মতো মনাক্কাও টক-মিষ্টি স্বাদের। তাই আগে থেকে পার্থক্য না জানলে এই ফল চেনা কঠিন।
এই ফল ক্ষতিকর নয়। তবে মনাক্কা খেয়ে অনেক ভোক্তা অভিযোগ করেছেন এটা খেলে গলা চুলকায়। অথচ আঙুরের দামেই কিনতে হচ্ছে। ফলে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মনাক্কা চেনার উপায়:
মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বিচি রয়েছে। এর দামও কম। সাধারণ মানুষ আঙুর ভেবে মনাক্কা কিনে ঠকছেন।
কোথা থেকে আসে মনাক্কা?
আঙুর সদৃশ মনাক্কা ফল বেশিরভাগই আসে ভারত থেকে। যার দাম আঙুরের অর্ধেক। কিন্তু বিক্রি হয় আঙুরের দামেই।
মনাক্কা আঙুরগোত্রীয় ফল। আঙুর এক ধরনের লতা জাতীয় গাছের ফল।
আঙুরের সঙ্গে মনাক্কার পার্থক্য:
১. আঙুরের সঙ্গে মনাক্কার প্রধান পার্থক্য এর বীজে। বেশিরভাগ আঙুরের জাতে বীজ থাকে না। থাকলেও খুবই ছোট। কিন্তু মনাক্কায় এক বা একাধিক বীজ থাকে।
২. আঙুর সাধারণত লম্বাটে। লাল ও কালো রঙের কিছু জাতের আঙুর গোলাকারও হয়। কিন্তু মনাক্কার আকার গোল।
৩. আঙুর টক মিষ্টি স্বাদের হয়। অন্যদিকে বেশিরভাগ মনাক্কাই মিষ্টি। জাতভেদে টকও হতে পারে। বাংলাদেশে যেগুলো বিক্রি হয় তার বেশিরভাগই টক স্বাদের।
৪. মনাক্কার দাম আঙুরের চেয়ে কম। যদিও অসৎ ব্যবসায়ীরা আঙুরের দামেই মনাক্কা বিক্রি করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়াল কেন এক পাশে ঘুমায়?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে যেসব পানীয় পানে দূর হবে ক্লান্তি
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












