আইসল্যান্ডে আগ্নেয়গিরির গর্ভে বিজ্ঞানীদের নজর
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
পৃথিবীর অভ্যন্তর থেকে খনিজপদার্থ উত্তোলন ও বিভিন্ন প্রয়োজনে ভূমি খননের প্রচলন বহুদিনের। এবার ইউরোপের একদল বিজ্ঞানী আরও একটি পদক্ষেপ নিতে চলেছে-উত্তর-পূর্ব আইসল্যান্ডের ক্রাফলা আগ্নেয়গিরির গভীরে থাকা ম্যাগমা চেম্বারে খনন চালিয়ে সেখানেই ম্যাগমা অবজারভেটরি স্থাপনের পরিকল্পনা। এই অঞ্চলে গত এক হাজার বছরে প্রায় ৩০ বার অগ্ন্যুৎপাত হয়েছে, যার সর্বশেষটি ঘটেছে ১৯৮০ দশকের মাঝামাঝিতে। এখন বিজ্ঞানীরা এই সুপ্ত আগ্নেয়গিরির গভীরে পৌঁছে তার রহস্য উদঘাটন করতে চায়।
ক্রাফলার এই ম্যাগমা চেম্বার সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে, এই টেস্টবেডের মাধ্যমে আমরা আগ্নেয়গিরির ভূগর্ভস্থ আচরণ পর্যবেক্ষণ করতে পারবো। এর ফলে অগ্ন্যুৎপাতের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা করা সহজ হবে এবং ভূতাপীয় শক্তিকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে। ম্যাগমার শক্তিকে কার্যকর বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আশাবাদী বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে মাটির প্রায় ২ দশমিক ১ কিলোমিটার গভীরে এই বিশেষ আন্ডারগ্রাউন্ড ম্যাগমা অবজারভেটরি নির্মাণের কাজ শুরু হবে।
জার্মানির গবেষকরা জানায়, সাধারণত সিসমোমিটারের মতো যন্ত্র দিয়ে আগ্নেয়গিরির কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়, কিন্তু মাটির নিচের ম্যাগমা সম্পর্কে আমাদের জানাশোনা খুবই সীমিত। আমরা এমন যন্ত্রপাতি তৈরি করতে চাই যা ম্যাগমার স্পন্দনকে শোনার সুযোগ দেবে।
ম্যাগমার অভ্যন্তরে চাপ ও তাপমাত্রার সেন্সর বসানোর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে কি ঘটছে তা বুঝতে পারবে বলে দাবি করছে। এটি ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দিতে সহায়ক হতে পারে এবং একইসঙ্গে ভূতাপীয় শক্তির নতুন ব্যবহারিক ক্ষেত্র তৈরি করবে।
গবেষকদের মতে, এই উদ্যোগ ভূতাপীয় শক্তির নতুন প্রজন্মের বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সাহায্য করবে, যা ম্যাগমার উচ্চ তাপমাত্রা ব্যবহার করে শক্তি উৎপাদন করবে। ম্যাগমা অত্যন্ত শক্তিশালী শক্তির উৎস, যা ভূগর্ভস্থ হাইড্রোথার্মাল সিস্টেমকে শক্তি জোগায় এবং এর মাধ্যমে ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে আইসল্যান্ডের প্রায় ২৫% বিদ্যুৎ এবং ৮৫% বাড়ির গৃহউত্তাপের জন্য ভূতাপীয় শক্তি ব্যবহৃত হচ্ছে।
এই গবেষণা আগ্নেয়গিরির শক্তি কাজে লাগিয়ে পরিবেশবান্ধব এবং কার্যকর বিদ্যুৎ উৎপাদনের দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












