অবাধ্য সন্তান! যা করা উচিত.....(২)
, ০৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাদিস ১৩৯১ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
১. “হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সিদ্দিকগণের সঙ্গী হও” - সূরা: তওবা, আয়াত: ১১৯
২. “আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যাঁরা সকাল-সন্ধ্যা যিকির করে রবের সন্তুষ্টি হাছিলের জন্য।” (সূরা কাহাফ- আয়াত ২৮)
৩. “আমার দিকে যে ব্যক্তি রুজু রয়েছে, তোমরা তার পুর্নাঙ্গ অনুসরণ কর। (সুরা লোকমান, আয়াত: ১৫)
এখানে মহান আল্লাহ ঈমানদারদেরকে বুজুর্গ, ওলীআল্লাহ সিদ্দিক বা যিকিরকারীগণের সহচর্য বা সোহবতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মূলত একজন বুজুর্গ ওলীআল্লাহগণের কাছে এমন রূহানি শক্তি থাকে, যার মাধ্যমে মানুষের মনের মধ্যে পাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। ফলে উনাদের সোহবত বা সহচর্যে গেলে পাপীদের কাছে আর যেতে ইচ্ছা করে না। উনাদের রুহানিয়াতের কাছে অত্যাধুনিক ফুফরী পলিসিও হার মেনে যায়। একজন বুজুর্গ ওলীআল্লাহ সেই রুহানি শক্তির বলে আপনার সন্তানকে এমনভাবে নীতি নৈতিকতার শিক্ষা দেন, যার মাধ্যমে হায়াতে তো অবশ্যই ইন্তেকালের পরও সন্তান পিতা-মাতার জন্য দুয়া করতে থাকে, যা কবরে যাওয়ার পর প্রত্যেক মানুষের জন্য একান্ত দরকার।
তবে অনেক ক্ষেত্রে পিতা-মাতা ভাবেন, আমি-ই তো সন্তানকে শিক্ষা দিতে পারি, বুজুর্গ ওলী আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ?
এর উত্তরে বলতে হয়, আপনি যদি শিক্ষা দিতে পারেন, তবে বাচ্চাকে স্কুল-কলেজ-ভার্সিটিতে শিক্ষকের কাছে কেন পাঠান ?
পাঠান, কারণ শিক্ষকরা ঐ বিষয়ে অভিজ্ঞ। ঠিক তেমনি একজন বুজুর্গ ওলী আল্লাহ মানুষের অন্তর পরিশুদ্ধ করণে অভিজ্ঞ। তিনি যে জ্ঞান দিতে পারবেন, আপনি হাজার চেষ্টা করেও সেই জ্ঞান দিতে পারবেন না। সেই জ্ঞান কোন মসজিদের সাধারণ ইমাম-খতিব বা মাদ্রাসার শিক্ষক বা ওয়ায়েজ, বক্তা বা মোটিভেশনাল স্পিকারও দিতে পারবে না। একমাত্র রুহানী জ্ঞান সমৃদ্ধ বুজুর্গ ওলী আল্লাহ পীর সাহেবগণ সেই জ্ঞান দিতে পারবেন।
দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে পিতা-মাতা ভাবেন, সন্তান বুজুর্গ-ওলী আল্লাহগণের কাছে গেলে পিতা-মাতার কথা হয়ত শুনবে না। বুজুর্গের কথা শুনবে। তাহলে কি লাভ হলো?
আসলে বিষয়টি এমন না। একজন ওলীআল্লাহ মানুষকে পবিত্র কুরআন সুন্নাহর শিক্ষা দেন। একজন মানুষ উনাদের সহচর্যে গেলে কুরআন সুন্নাহর জ্ঞান লাভ করে। পবিত্র কুরআন সুন্নাহে একজন পিতা মাতার যে হক লেখা আছে, সন্তান সেই হকই তখন পালন করে। একজন অভিভাবক হিসেবে আপনি যদি চান আপনার সন্তান কুরআন-সুন্নাহ অনুসারে চলুক, তবে এ বিষয়টি নিয়ে সমস্যা হওয়ার কথা না, বরং সন্তান কুরআন-সুন্নাহ অনুসারে চললে তো আপনার ভালো লাগার কথা। কিন্তু যখনই একজন পিতা-মাতা ইচ্ছা ব্যতিক্রম হয়, যখন তারা চায় সন্তান পুরোপুরি কুরআন-সুন্নাহ অনুসারে না চলে, আধা-আধি হয়ে দুনিয়াতে চলুক, তখনই দেখা যায় বিপত্তি। দেখা যায় এ সমস্ত সন্তান পরবর্তীতে নেশাগ্রস্ত বা বদ সোহবতে জড়িয়ে যায়, এমনকি বাবা-মাকে মারধোর পর্যন্ত করে। নাউযুবিল্লাহ।
তাই প্রত্যেক বাবা-মাকে বলবো, আপনি যদি আপনার সন্তানের ভালো চান, সন্তানকে নীতি নৈতিকতা সমৃদ্ধ করে গড়ে তুলতে চান, বখে যাওয়া থেকে রক্ষা করতে চান, সমাজের বদ প্রভাব থেকে মুক্ত রাখতে চান, ইহকালের পাশাপাশি পরকালেও আপনার খুঁটি বানাতে চান, তবে তাকে অবশ্যই একজন বুজুর্গ ওলী আল্লাহ’র সোহবতে পাঠান। বর্তমান কঠিন সময়ে একজন রুহানী জ্ঞান সমৃদ্ধ ওলীআল্লাহ ছাড়া কেউ আপনার সন্তানের ভালো পথে রাখতে পারবে না।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












