অতিসত্বর ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা অতীব জরুরী
, ২২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
১৯৭১ সালে যেমন বাংলাদেশের রাজধানী ছিল ঢাকা, তেমনিভাবে এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজনীতি, সুনীতি, দুর্নীতি, অপরাজনীতি, বাণিজ্যনীতি, তোষণনীতি, শাসননীতি প্রভৃতি সব কিছুর রাজধানী ও কেন্দ্রভূমি হচ্ছে ঢাকা। সরকারের সব ধরনের প্রশাসনিক চিন্তার কেন্দ্রভূমি হচ্ছে ঢাকা। যেহেতু ঢাকাতেই সরকারের সচিবালয় অবস্থিত। এরকম সব নীতির রাজধানী বা কেন্দ্রভূমি ঢাকা মহানগরীতে হওয়ার কারণে উপকার থেকে অপকার বেশি হচ্ছে। যেকোনো সিদ্ধান্তের জন্য সমগ্র দেশকে ঢাকার দিতে তাকিয়ে থাকতে হয়।
প্রায় সব বেসরকারি ব্যাংক বা প্রাইভেট সেক্টরের ব্যাংকের সদর দপ্তর ঢাকা মহানগরীতে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতে অবস্থিত। সৎ মানুষ, অসৎ মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী, ব্যবসায় ঋণ প্রদানকারী, চোর-ডাকাতের সিন্ডিকেট, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- সবারই কেন্দ্রভূমি হচ্ছে ঢাকা।
ঢাকা মহানগরের পক্ষে সমগ্র বাংলাদেশের বোঝা, কোটি কোটি মানুষের বোঝা, দায়-দেনা, আশা-আকাঙ্খার মুখপাত্র হওয়া এখন আর কাম্য নয় এবং শোভনীয় নয়। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সময়ের অপরিহার্য দাবি।
মালয়েশিয়ার বিখ্যাত শহর কুয়ালালামপুর। প্রশাসনিক রাজধানীর চাপ এবং বাণিজ্যিক রাজধানীর চাপ সহ্য করতে পারবে না বিধায়, মাহাথির মোহাম্মদের উদ্যোগে মালয়েশিয়া সরকার নতুন রাজধানী স্থাপন করে কুয়ালালামপুরের অদূরে শূন্যস্থানে এবং নাম দেয় পুত্রজায়া। বাংলাদেশে প্রশাসনিক রাজধানী ঢাকাকে নীতি ও দুর্নীতি, শোষণ ও শাসন সব কিছুর রাজধানী না বানিয়ে এটিকে ভারমুক্ত করা প্রয়োজন। তাই যেকোনো গ্রহণযোগ্য নিয়মে বাংলাদেশে প্রশাসনিক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। একটি প্রস্তাব হলো, বাংলাদেশে কয়েকটি প্রদেশ সৃষ্টি করা।
বাংলাদেশে সুপরিচিত রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যেমন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একান্তভাবেই ঢাকায় কেন্দ্রীভূত, অনুরূপ বাংলাদেশের ভালো-মন্দ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও একান্তভাবেই ঢাকায় কেন্দ্রীভূত। এ পদ্ধতির ব্যতিক্রম চাই। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। সব কিছু ঢাকায় কেন্দ্রীভূত থাকলে একদল মানুষের অশেষ উপকার; কিন্তু জনগোষ্ঠীর বৃহদাংশের অশেষ কষ্ট। আমাদেরকে এই কষ্ট লাঘবের জন্য পন্থা বের করতে হবে।
-মুহম্মদ আসাদুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












