অটো রিক্সা বন্ধ নিয়ে কিছু কথা!
, ২১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
একটা সময় মানুষ চলাচল করার জন্য ঘোড়া, উট ইত্যাদি বাহন হিসেবে ব্যবহার করতো। ভারী জিনিস টানার জন্য গাধা, উট, গরুর গাড়ী, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি ছিলো মানুষের নিত্যদিনের সাথী।
সময়ের আবর্তে এসব কিছু কিন্তু বাদ পড়ে গেছে । নতুন তৈরী হয়েছে গাড়ী, রেল, বিমান ইত্যাদি।
মটর সাইকেলের পূর্বে আবিস্কার হয়েছে বাই সাইকেল। কিন্তু মানুষ সেটা পরিবর্তন করে এখন মটর সাইকেল আবিস্কার করেছে।
এভাবেই সবকিছু পরিবর্তন হচ্ছে সময় উপযোগী হচ্ছে।
এসবের পিছনে কিছু কিছু কারণও রয়েছে। মানুষের সময় বাঁচানো, দূরের পথ কম সময়ে পাড়ি দেয়া। আরেকটা বড় কারণ হচ্ছে মানুষ দিন দিন দুর্বল হতে চলেছে। যার কারণে একটা কাজ যতো সহজে করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে দিন দিন।
যদি মানবতার কথা চিন্তা করা হয়। একজন ষাটোর্ধ মানুষ যদি তার ছেলের বয়সী ২/৩ জন যাত্রী নিয়ে প্যাডেল চেপে রিকশা চালায়। তাহলে এটা কি মানবিকতা নাকি অমানবিকতা? আমার দৃষ্টিতে এটা অবশই অমানবিকতা। তাহলে এই বৃদ্ধ লোকটা যদি একটা অটো রিক্সা চালিয়ে রুজি রোজগার করে এবং অন্যরা যদি স্বল্প শক্তি খরচে রুজী রোজগার করে তাহলে সমস্যা কোথায়? আসলে কোনো সমস্যাই নেই।
সমস্যা হলো চোর-বাটপারদের ভাগা-ভাগিতে। এখন বলবেন কিভাবে?
আসলে কোনো কিছু বন্ধ করে দেয়াই তার সমাধান নয়। আমাদের দেশের কর্তা ব্যক্তিদের একটা বড় সমস্যা হলো এরা কোনো পরিকল্পনা করে কাজ করেনা।
একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানিনা। এই দেখেন আমাদের দেশে কয়দিন পরপরই পলিথিন বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। বাস্তবতা হলো আজও কি পলিথিন বন্ধ করা সম্ভব হয়েছে? না হয় নাই। আসলে সম্ভব হবেও না। কারণ এটা এখন মানুষের নিত্য দিনের প্রয়োজনে রূপ নিয়েছে।
তাহলে কেন বন্ধ করার ডাক দেয়া হয়। আসলে এই ডাক দেয়ার মাধ্যমে সিন্ডিকেটের হাত বদল হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক এর মাধ্যমে কিছু অবৈধ টাকা রোজগার করে। তারা আইনের দোহাই দিয়ে এই পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের চাঁদা আদায় করে। বাস্তবতায় তারাও জানে এটা বন্ধ করা সম্ভব না। এটা হলো বাস্তব চিত্র।
ঠিক একইভাবে অটো রিক্সাতো আজকে নতুন তৈরী হয়নি। এটা তৈরী হতে দীর্ঘ সময় লেগেছে। এর সাথে এখন অসংখ্য লোকের রুজীর বিষয়টা জড়িত। শুরুতে কেন এটা বন্ধ করা হলো না? এতো পার্টস আসলো কিভাবে? সবই কিন্তু দেশের কর্তা গোষ্ঠীর গোচরেই এসেছে। তাহলে এখন কেন বন্ধ করতে হবে? ঐ যে বললাম; চোর-বাটপারদের পকেট ভর্তি করার জন্য। এমন অনেক বিষয় রয়েছে।
আসলে এসব চোর-বাটপারদের দিয়ে কখনো দেশের মানুষ প্রকৃত অধিকার লাভ করতে পারবে না। প্রকৃত অধিকার লাভ করার একমাত্র উপায় হচ্ছে- হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের অনুকরণে শাসন ব্যবস্থা। যার নাম হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ। তাই আসুন আমরা খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ উনার জন্য আওয়াজ তুলি ও কোশেশ করি।
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












