আল ইহসান ডেস্ক:
পূর্ব রাফাহ'র আল জেনাইনা এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত ২য় এম্বুশের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছেন আল-কাসসাম ব্রিগেড। এ সময় সন্ত্রাসী সেনাদেরকে টার্গেট, সামরিক যান টার্গেট ও সন্ত্রাসীদের বিপক্ষে সরাসরি লড়াই হয়।
এদিকে ইসরাইলি সন্ত্রাসীদের বিপক্ষে ৩টি যৌথ অপারেশন পরিচালিত করেছে ইয়েমেন আনসারআল্লাহ সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক রেসিস্ট্যান্স। এক বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।
এ অভিযানে নর্দার্ন দখলকৃত স্থানে ২টি ও এইলাতে ১টি, সর্বমোট ৩টি যৌথ ক্যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরাইলি শহর মেতুলার ৬০ শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইসরাইলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
দখলদার ইসরাইলি মিডিয়ার বরাতে আল-মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে।
সেখানকার ৪৫০টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০ ভাগ বাড়ির কা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলে আগ্রাসন চালালেও দখলদার ইসরায়েলের নিজের করা এক জরিপে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন-ইহুদি তরুণদের এক-তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।
জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়।
জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’ -এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬.৭ শতাংশ মার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর ও বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।
এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলে। এরপর ভবনের সামনে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ায় বিভিন্ন সময় আটক হওয়া ৩০ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।
রোববার (১ ডিসেম্বর) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-এ, কেএলআই-টু এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৩০ বাংলাদেশিসহ ২৪২ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্যাপকহারে অবৈধ অভিবাসন বেড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্যানুসারে, গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। এ বছর মোট এক লাখ ৯৮ হাজার ৯২৯ জন অনুপ্রবেশের চেষ্টা করেছে। এর মধ্যে ভারতীয় রয়েছে ৪৩ হাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল জজিয়া। রাজধানী তিবিলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।
আর চলমান বিক্ষোভকে ‘বিপ্লবের চেষ্টা’ বলে মন্তব্য করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ।
দেশটির জাতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত আটটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করেছে। বিক্ষোভকারীদের হটাতে পানিকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার আলোচনা স্থগিত করায় এ বিক্ষোভ চলছে। তাদের অভিযোগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষাবাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এজন্য দেশটির প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছে সে।
গতকাল সোমবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে মমতা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সহনীতি অনুসরণ করার কথাও ঘোষণা করে।
মমতা বলেছে, বিশ্বের যেকোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনের আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানাই।
মমতা বলেছে, ভারত সরকার এই বিষয়টি জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় সরকার বিরোধীদের সাম্প্রতিক অভিযানের ফলে সেখানে রাশিয়া ও তুরস্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ইরানও এতে জড়িয়ে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের সৃষ্টি হবে বলে কেউ কেউ মনে করছেন।
সিরিয়ার সামরিক বাহিনী গত রোববার (১ ডিসেম্বর) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকার বিরোধীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময়, সরকার বিরোধীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে ইরান।
সংঘর্ষ বেড়ে যাওয়ার ফল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গণে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে।
আর এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ভারতে মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে। ১৯৪৭ সালে যে অবস্থা ছিল, আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
গত রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বাকি অংশ পড়ুন...












