আল ইহসান ডেস্ক:
ভারতে কমেছে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রত্যাশীদের আনাগোনা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল ‘বাংলাদেশি রোগী দেখবো না’ বলে যে ঘোষণা দিয়েছে। ফলে ভারতগমন আরও কমেছে বাংলাদেশি রোগীদের। এতে ধস নেমেছে কলকাতাসহ ভারতের অন্যান্য হাসপাতাল ব্যবসায়।
পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন জানাচ্ছে বাংলাদেশের রোগী আসা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপরে অনেকটাই নির্ভরশীল ছিল, তাদের কাছে এটা বড় ধাক্কা। শুধু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা নয়, বাংলাদেশি রোগী আসা উল্লেখযোগ্যভাব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের প্রাক্কালে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে। গত জুমুয়াবার (৬ ডিসেম্বর) এক সিনিয়র ইরানি কর্মকর্তা এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব থেকে নতুন অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে দেশটির তিনটি প্রধান শহর আলেপ্পো, হামা ও দেইর ইজ-জোর দখল করেছে। গত জুমুয়াবার বিদ্রোহীরা হোমসের দিকে অগ্রসর হতে থাকলে আসাদের পক্ষে এটি আরেকটি বড় ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। ফেইক নিউজ প্রচার করা হচ্ছে। এমনকি ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, গত ১২ আগস্ট থেকে গত ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে, রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে। দ্বিতীয় অবস্থানে হিন্দুস্তান টাইমস, জি-নিউজ ও লাইভ মিন্ট অন্তত তিনটি করে গুজব প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান দলজিৎ বলেছে, গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বেআইনিভাবে কেউ ভারতে অনুপ্রবেশ করেনি। সে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এক্ষেত্রে বিএসএফকে সহযোগিতা করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ-এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জুমুয়াবার এক সংবাদ সম্মেলনে দলজিৎ বলেছে, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে যারাই ভারতে এসেছে, তারা বৈধ ভিসা নিয়েই সীমান্ত পা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসবাদী ইসরাইল এবং আমেরিকা।
এক ভাষণে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ইসরাইলি শত্রুরা আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে যা গাজা উপত্যকা মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুথি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্যদিয়ে আরব ও মুসলিম দেশগুলোর ওপর তাদের নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা ক বাকি অংশ পড়ুন...
এটি পাকিস্তানের করাচির প্রাণবন্ত এক হাট। এ হাটে বিক্রি হয় রাজা বাদশা। এই রাজা বাদশা কোনো মানুষ নয়, বরং গাধা। ঐতিহ্য, জীবিকা ও স্থানীয় অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে গাধা কেনাবেচার হাট।
যা শুধু হাট নয়, বরং বেঁচে থাকার এক সংগ্রামের গল্প। যেখানে গাধারা শুধুমাত্র বাহন নয়, বরং অনেকের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ।
এই গাধার ব্যবসায়িক প্রথার সঙ্গে জড়িয়ে আছে মজার কিছু দিক। কিছু এলাকায় গাধাদের জন্য আয়োজন করা হয় সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে গাধাদের সাজিয়ে তোলা হয় রঙিন রঙে, তাদের লেজের নকশা করা হয়, কিছু গাধার পায়ে চামড়ার তৈরি চপ্পল প বাকি অংশ পড়ুন...
পৃথিবীতে এমনও প্রাণী আছে, যারা পুরুষ হয়েও সন্তানের জন্ম দেয়! যেখানে প্রাণিজগতে স্ত্রী প্রজাতিই শুধু গর্ভধারণ করে সেখানে এই প্রাণীর পুরুষ সন্তান প্রসব করে। এই সামুদ্রিক প্রাণীগুলো এমন এক অভিনব উপায়ে সন্তান জন্ম দেয়, যা প্রাণিজগতে বিরল।
এই বিস্ময়কর প্রাণী সিংনাথিডি পরিবারের এক বিশেষ মাছ, যার মধ্যে রয়েছে সি-হর্স, পাইপ ফিশ এবং সি-ড্রাগন। কিন্তু কিভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা? কেমন করে তারা সন্তান জন্ম দেয়?
এখানে মূলত স্ত্রী প্রাণীটি ডিমগুলোকে পুরুষ প্রাণীর দেহে স্থানান্তর করে। পুরুষ সি-হর্সের পেটে থাকে বিশেষ একটি থলি, যেখানে ডিমগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ১৩ নভেম্বর পিটিআই প্রতিষ্ঠাতা কারান্তরীণ ইমরান খান দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন। প্রধান তিনটি দাবি পেশ করে ২৪ নভেম্বরকে সামনে রেখে তিনি সরকারের বিরুদ্ধে ‘চূড়ান্ত ডাক’ দেন। পিটিআইয়ের নির্বাচনি রায় পুনর্বহাল, দলের নেতাকর্মীদের মুক্তি এবং ২৬তম সংশোধনী রদ করার দাবি জানিয়ে এই চূড়ান্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মূলত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের বিষয়ে বিদ্বেষমূলক ওই মন্তব্য করেছে সে।
গতকাল ৬ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে কর্নাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই অভিযোগে তার বির বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলিম চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছে ওই এলাকার উগ্র হিন্দুত্ববাদীরা। তারা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকাতে ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করে ডা. অশোক। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির উগ্র হিন্দুত্ববাদী বাসিন্দারা ফ্ল্যাট ফেরত নিতে চাপ সৃষ্টি করতে থাকে, এক পর্যায়ে ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’ ব্যানারে বিক্ষোভ প্রদর্শনও করে।
বাড়ি ফিরিয়ে নেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে।প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। ভারত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি হ্রাস পাওয়ায় হোটেল শিল্প, পরিবহন এবং পর্যটন কার্যক্রমে ব্যাপক ধস নেমেছে। এই পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই অনেক বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে জানায়, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।
একাধিক হোটেল ব্যবসায়ী জানিয়েছে বাকি অংশ পড়ুন...












