আল ইহসান ডেস্ক:
সিবিএস নিউজ, লস অ্যাঞ্জেলস টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গরম, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে লস অ্যাঞ্জেলস অগ্নিনির্বাপক কর্মীরা। তবে বাতাসের তীব্রতায় ব্যাহত হচ্ছে নিয়ন্ত্রণ কাজ।
আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনজুড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮১ কিলোমিটার থাকছে। আগুন জনপদে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লোকালয়ে পৌঁছে যাওয়ায় স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। হেলিকপ্টার থেকে আগুন নিরো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুধ একটি সুন্নতী বরকতময় খাদ্য। দুধের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান- কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি-সঠিক অনুপাতে পাওয়া যায়। তাই দুধকে বলা হয় সুষম খাবার।
ক্যালসিয়ামের অন্যতম উৎস : হাড় ও দাঁত শক্তিশালী রাখতে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ এই অত্যাবশ্যক খনিজের সেরা উৎসগুলোর মধ্যে একটি। হাড় দুর্বল হয়ে যাওয়া ও ভাঙা যাওয়ার ঝুঁকি তৈরি হওয়া অস্টিওপরোসিস এবং দাঁতের নানা সমস্যা তৈরি হওয়া প্রতিরোধে সহায়তা করে দুধ।
পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ মানব দেহের জন্য জরুরি বিষয়। বিশেষ করে শৈশব ও ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার ঈদুল আজহার ছুটি শুরু হয় ১৬ জুন রোববার। এর ঠিক আগের দুই দিন ১৪ ও ১৫ জুন (জুমুয়া ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে সচিবালয়ে কর্মরত বেশিরভাগ কর্মকর্তাই ১৪ জুন বা তার আগেই নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় ৫০ কোটি টাকার একটি দরপত্রের ব্যয় মঞ্জুরি দিতে জুমুয়া ও শনিবার কোনো কোনো কর্মকর্তাকে অফিস করতে হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ঈদের আগে জুমুয়াবার অফিসে থেকে ব্যয় মঞ্জুরির নথি প্রস্তুত করান। পরদিন শনিবার সেই নথি অনুমোদনও করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধ বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের শাস্তির দাবি জানানো হয়েছে। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শহরের দেওয়ানি আদালত ভবনে শিশুটির পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শিশুটির বাবা সারোয়ার জাহান উপল। তিনি বলেন, শিশু সামীম ইয়াসার আফফান গলাব্যথা ও ঠান্ডা-কাশিতে ভুগছিল। গত ২৪ এপ্রিল তাকে জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টার নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন তাকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
ভূমিমন্ত্রী নারায়ণ বলেছে, ভূমি অফিসে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসিল্যান্ড ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে।
এখন সবকিছু দুর্নীতিমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেছে, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমি সংশ্লি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক ও বর্তমান কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তার কড়া প্রতিবাদ জানিয়েছে পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএফইউজে ও ডিইউজে। তারা বলছে, এরকম বিবৃতি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। জুমুয়াবার (২১ জুন) কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে। কারণ, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই। খবর প্রেস টিভির।
বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারে শাস্তি আজকের বিশ্বে স্থান প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবেন’- এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদরা চাঁদা তুলে পরিবার চালাবেন? ব্যবসা করলে তো আপত্তি নেই। সৎ ব্যবসা করলে আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার পরিবর্তনে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুমুয়াবার উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন আমীর খসরু। এরপর গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নীতিনির্ধারক।
বিমানবন্দর থেকে বাসার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংসদ সদস্যদের কাজের পরিধি শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশ নেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিতে পারেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের (বিআইপিএস) পরিচালনা বোর্ডের সদস্যরাসহ বাকি অংশ পড়ুন...












