নিজস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরাইলই শোনে না। বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদদ দেবে, সে পরিস্থিতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক বছরের মতো চলতি বছরও দেশে চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি আছে। দেশি খামারিদের কথা চিন্তা করে কোরবানিতে এবারও পশু আমদানির অনুমতি দেবে না সরকার। একই সঙ্গে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে থাকবে কঠোর নজরদারি।
এর আগে কয়েক দশক ধরে কোরবানিতে বিদেশি বিশেষ করে ভারতীয় গরুর প্রাধান্য ছিল। তখন কোরবানি উপলক্ষ্যে গড়ে ২৪-২৫ লাখ গবাদি পশু দেশের বাইরে থেকে আসত। ধীরে ধীরে সেই চিত্র পাল্টেছে। গত কয়েক বছর দেশি পশু দিয়েই কোরবানি করা হচ্ছে। বাইরে থেকে আনা লাগছে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর কো বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
এসএসসি ও সমমানের পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই বিদ্যালয়ে ১৩ জন শিক্ষক আছেন। পরীক্ষায় অংশ নেন ১৪ শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে সুন্দরগঞ্জ উপজেলায় ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১০ বছর পর ২০০৪ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১৩ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। গত বছর এই বিদ্যালয় থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০.২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯.৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে ৯.৭৪ শতাংশ দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে ৯.৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল ৯.৬৪ শতাংশ।
এপ্রিল মাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরের কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পুরান ঢাকার ওয়ারীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজির কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, কাঁচাবাজারকেন্দ্রিক টোল আদায়ের নামে যে চাঁদাবাজি হয় এটা আমাদের দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। এ এলাকার বিভিন্ন কাঁচাবাজারের চাঁদাবাজি দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, ঢাকা শহরে মুরগি-সবজি ট্রাক থেকে নামা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যানজট নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম। যেসব বাস গেটলক সিস্টেম না মেনে যত্রতত্র যাত্রী তুলবে তাদের বিরুদ্ধে মামলা দেবে ট্রাফিক পুলিশ। ফলে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে এবং ভ্রমণ হবে নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট এলাকা পর্যন্ত আন্তঃজেলা বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না। ফলে যানজট অনেকটাই নিরসন হবে। ভবিষ্যতে এই সিস্টেম মহাখালী থেকে উত্তরা পর্যন্ত বৃদ্ধি করার পরামর্শও দিয়েছেন তারা।
গুলশান ট্রাফিক বিভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দায়িত্ব নেয়ার আগে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বায়ুদূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময় প্রথম দিকেই থাকছে।
ঢাকার দুই মেয়র এ সপ্তাহে তাদের মেয়াদের শেষ বছরে পা দিতে যাচ্ছেন। কিন্তু, এই দীর্ঘ সময়েও মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা অন্যান্য ক্ষেত্রে তাদের অল্পবিস্তর সাফল্যকে ঢেকে দিয়েছে।
২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আতিকুল এবং এর তিন দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাপস দায়িত্ব নেন।
২০২০ সালের ১ ফেব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানিকারকরা এলসি খুলতে ব্যাংকের কাছে ধরনা দিলেও ডলার পাচ্ছেন না। বাধ্য হয়ে খোলাবাজার থেকে ডলার কিনে দেনা পরিশোধ করছেন কোনো কোনো আমদানিকারক। ডলারের এই সংকট তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের নীতির দুর্বলতাকে দায়ী করছেন অনেকে।
বাংলাদেশ ব্যাংক গত ৮ মে ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পালনের অংশ হিসেবে ডলারের দাম ১১০ টাকা থেকে একলাফে সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হয়। এতে সরাসরি প্রভাব পড়েছে ব্যাংক ও খোলাবাজারে। ফলে এলসি খোলার ক্ষেত্রে ১২০ টাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী (২০২৪-২৫) অর্থবছর থেকে সব রকম পণ্য ও সেবায় অভিন্ন হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে ১৫ শতাংশ। নতুন অর্থবছরে এ ঘোষণা দেওয়া হলেও সিদ্ধান্তটি পর্যায়ক্রমে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মানতে গিয়েই এনবিআরকে এমন পদক্ষেপ নিতে হচ্ছে। গত রোববার অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর কর্তাদের বৈঠকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে। আজ মঙ্গলবার প্রধানমন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৬৮ বছর পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অবশেষে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এবারও স্বীকৃতি পাচ্ছে না পানি। নিত্যপণ্য হিসেবে বাদ পড়ছে সিগারেট, কয়লা ও কাঠ। আর যুক্ত হচ্ছে বিদ্যুৎ।
বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পণ্য আইন, ২০২৪-এর খসড়া বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। খসড়ার ওপর চলতি সপ্তাহের মধ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মতামত আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রচলিত আইনটির নাম ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’। এটি পাল্টিয়ে করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথিকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাকে এ কারাদ- দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত।
২০২০ সালের ৫ই নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিথির বিরুদ্ধে মামলাটি দায়ের করে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ বল বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র হাতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার পাশাপাশি এবার মায়ানমারের আরাকান আর্মির হাতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটলো।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৯টার দিকে।
একটি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কাল বাকি অংশ পড়ুন...












