নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এবার ঢাকার ভেতর গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৬০ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা।
গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুসারে, সেই সঙ্গে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিস গর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি এ মাসে দেশে চার থেকে ছয়দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ১৬ হাজার ৯৭০ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
শফিকুর রহমান চৌধুরী বলেন, গত ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসাবে ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হজমে সহায়তা করে : ফাইবার হজমের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে এবং নিয়মিত অন্ত্রের চলাচল বজায় রাখে। এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে যা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে। কাঁঠালের মধ্যে প্রিবায়োটিকও রয়েছে, যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম সামগ্রিক হজম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধি প্রতিরোধ করতে সহায়ক।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : কাঁঠালের উচ্চ ভ বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে ৪৮ বিঘা জমির ওপর একটি আধুনিক ইটভাটা স্থাপন করে জীবনের নতুন স্বপ্ন বুনেছিলো আনারুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান হাবলু। কিন্তু পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইটভাটাটি যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই দখল করে নেয় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ভগ্নিপতির ক্ষমতার দাপট দেখিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাবলুর কাছ থেকে ইটভাটাটি দখল করে পারভেজ।
আইজিপি হওয়ার আগে টানা প্রায় পাঁচ বছর র্যাপিড অ্যাকশন ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এক শ্রেণির লোক আছে যারা বেশ জ্ঞানী-গুণী, কিন্তু তারা সবসময় দেশের অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর এর সুবিধা তারাই ভোগ করে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণভবনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলে ক্ষমতায়ন হোক- এটি চায় না এক শ্রেণির মানুষ। নিজেদের আরাম আয়েশকেই বড় করে দেখেন জ্ঞানী-গুণীদের কেউ কেউ।
প্রধানমন্ত্রী বলেন, কোন দেশের সাথে কার ঝগড়া তা দেখার প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে মিনিকেট চালের দাম ১৭ ভাগ বেড়েছে। একই সময়ে পাইজামের দাম বেড়েছে ১৫ ভাগ এবং মোটা চালের ৩০ ভাগ। অর্থাৎ মুনাফাখোররা বেশি লাভ সেখানে করছে, যে পণ্য গরিব ও মধ্যবিত্তরা ব্যবহার করে এবং বাজারে বেশি বিক্রি হয়। যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। এক্ষেত্রে বাজার মনিটরিং ব্যবস্থায়ও দুর্বলতা দেখা গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিপুল দুর্নীতির অভিযোগ ওঠা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর বিদেশে চলে গেলেও তার বিচারকাজ চলবে। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে বেনজীর আহমেদকে দেশে ফিরতে হবে। সরকার এ ব্যাপারে কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকার বেনজীর আহমেদকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে- বিএনপি মহাসচিব মি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরও কমছে না পথশিশুর সংখ্যা। প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিচ্ছে শিশুরা। এতে পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা আরো বাড়ছে। এ অবস্থায় তাদের সুরক্ষায় ‘পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুর পুনর্বাসন’ শীর্ষক শতকোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ শিশু একাডেমি। প্রকল্প বাস্তবায়ন কাজ আগামী জুলাই থেকে শুরু হবে। শেষ হবে ২০২৯ সালের জুনে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্নমধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আহসানুল ইসলাম টিটু বলেন, অস্থায়ীভাবে টিসিবির পণ্যটি দিতে চাই না। আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের ওপর গুরুত্ব দিয়ে অনেকটা রক্ষণশীলভাবেই আসন্ন ২০২৪-২৫ সালের বাজেট প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। এছাড়া ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পরিস্থিতি ও রিজার্ভে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী বাজেটে অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টেনে ধরার ওপরও গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।
গত ১৩ মে গণভবনে বাজেট প্রস্তুতির সারসংক্ষেপ উপস্থাপনবিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বাজেটে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পরিস্থিতি মোকাবিলাকেই সবচেয়ে বেশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রেষণে আসা কর্মকর্তাদের নিয়ম অনুসারে তিন বছর থাকার কথা। কিন্তু চার মাস সাত দিন পরই বদলির আদেশ পেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৩৮তম মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এই চার মাসে নানা কাজে হাত দিয়েছিলেন তিনি; কিন্তু কোনো কাজই শেষ করতে পারেননি সময়ের অভাবে। এমনটিই হয়েছে আগের ৩৭ জন ডিজির ক্ষেত্রেও। অধিকাংশ ডিজিই কয়েক মাস কাজ করে অবসরে গেছেন। অন্যরাও বদলি হয়েছেন অল্প সময়ের মধ্যে। মাত্র তিনজন মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন।
ডিএনসির কর্মকর্তারা বলছেন, অধিদপ্তরে গত ৩৪ বছরে ৩৮ জন ডিজি বদলি হ বাকি অংশ পড়ুন...












