আল ইহসান ডেস্ক:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এমন বৃষ্টি ৩ থেকে ৪ জুলাই পর্যন্ত থাকতে পারে।
আজ রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত বলেছে, সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে সেবা দেয়া। আর সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যেই হবে। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার আছে। একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করলে ফলাফল ভালো হয় না। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় সে এসব কথা বলে।
ডা. সামন্ত বলেছে, যারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্নমত থাকা প্রয়োজন। তবে প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা ইতিবাচক হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বললেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্ব-সংঘাতের ওপর দাঁড়িয়ে আছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ‘পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে’ এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিষয়ের তথ্যভিত্তিক সত্যতা নিশ্চিত করতে হবে। সত্য নিরপেক্ষ হয় না। সত্য কারও পক্ষে বা বিপক্ষে যেতে পারে। তাই সত্য যেদিকে যাবে, সেটি মেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু-একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই। টাকা সাদা করার সিদ্ধান্ত থেকেও পিছু হটছে না সরকার।
জাতীয় সংসদে আজ রোববার পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। পরদিন, ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।
জানা গেছে, কর অবকাশ সুবিধার পাশাপাশি কিছু শর্ত সাপেক্ষে ইকোনমিক জোন ও হাই-টেক পার্কের বিনিয়োগকারীদের ক্যাপিটাল মেশিনারি আমদানিতে আগের মতই জিরো ডিউটি সুবিধা বহাল থাকতে পারে। এছাড়া শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে আরোপ করা ট্যাক্স অব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে ‘বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারি ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব’ প্রকল্পের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন।
সেমিনারে গবেষকরা বলেন, বিশ্বে পরিবেশগত দূষণে সমুদ্রের পানিতেও দূষণ দেখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এই পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি। তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায়। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান, এখন চাওয়া একটাই- স্বল্পতম সময়ের মধ্যে এই সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। ‘মধ্যবর্তী’ বা ‘অন্তর্র্বতীকালীন’ যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আঞ্চলিক উদীয়মান দুই পরাশক্তি চীন ও ভারতের কড়া নজর রয়েছে প্রতিবেশী দেশগুলোর দিকে। বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি। এটিকে কাজে লাগানোর কৌশল নিয়ে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করেই টানা চার মেয়াদে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর ও আসন্ন চীন সফরও এর ব্যতিক্রম হবে না বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দিল্লি-বেইজিংয়ের ক্ষেত্রে দেশের উন্নয়নে ‘ভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করা একটি ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে না পারায় সমাজের দরিদ্র ও অসহায় মানুষ তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষার যে লক্ষ্য নিয়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করা হয়েছে, পোস্তগোলায় চামড়া প্রক্রিয়াকরণ অব্যাহত থাকায় সে লক্ষ্য বাস্তবায়িত হয়নি। এ বছর কোরবানির চামড়া ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয়নি। কাঁচা চামড়ার দাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক (অর্ধবার্ষিক) পরীক্ষার মূল্যায়ন শুরু হচ্ছে ৩ জুলাই। শেষ হবে ৩০ জুলাই। অথচ এখনো শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি। এ বিষয়ে গত ২ বছর ধরে চলছে পরীক্ষা-নিরীক্ষা। প্রথমে নম্বর ও গ্রেডিং পদ্ধতি বাতিল করে ‘ত্রিভুজ’, ‘বৃত্ত’ ও ‘চতুর্ভুজ’ ইনডিকেটর ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন শুরু হয়। এ নিয়ে অভিভাবকসহ সংশ্লিষ্টদের তীব্র সমালোচনার মুখে তা থেকে পিছু হটে কর্তৃপক্ষ। এরপর মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। গঠন করেন উচ্চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত। দেশের অন্যতম টেকসই রপ্তানি খাত হিসেবে জুয়েলারি শিল্পের সক্ষমতা দিন দিন তৈরি হচ্ছে। তবে সঠিক নীতিমালার অভাবে রপ্তানি হচ্ছে না স্বর্ণালঙ্কার। পার্শ্ববর্তী দেশ ভারতে এক ভরি স্বর্ণের অলঙ্কারে ৩ শতাংশ ভ্যাট দিতে হয়। কিন্তু বাংলাদেশে এই ভ্যাটহার ৫ শতাংশ। এ ছাড়া বর্তমানে স্বর্ণের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রয়েছে সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক।
দেশে স্বর্ণের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধির পাশাপাশি রপ্তানির লক্ষ্যে স্বর্ণ আমদানি প্রক্রিয়া সহজ করা, আম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাল দলিলে বেহাত হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) একের পর এক প্লট। নথি ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি জমি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনও করে দেওয়া হচ্ছে। এতে সরকার বিপুল রাজস্ব হারালেও পকেট ভরছে সংঘবদ্ধ একটি চক্র। অভিযোগ উঠেছে, এই চক্রে আছেন জাগৃকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাগৃকের রাজধানীর মিরপুর হাউজিং এস্টেটের প্লটের ক্ষেত্রে ঘটছে এই জালিয়াতি। গত কয়েক মাসে ছয়-সাতটি প্লটের নথি জালিয়াতির কারণে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জাগৃকের ভূমি শাখার এসব ঘটনা তদন্তে কম বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
জেলায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে মাচা পদ্ধতিতে বেড়েছে কদুয়ের চাষ। ৬ হাজার টন কদু উৎপাদন হবে বলে আশা করছে কদুচাষীরা। যা জেলার চাহিদা মিটিয়ে উৎপাদনের এক তৃতীয়ংশ কদু দেশের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। লাভজনক হওয়াতে এবার কদুচাষ বেড়েছে যথেষ্ট। কদুচাষে অনেক চাষীর ভাগ্য বদলেছে।
লাউ শীতকালীন সবজি হলেও সারাবছরই কদুর চাষ করছেন জেলার চাষীরা। মাচা পদ্ধতিতে কদু চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম। কীটনাশক প্রয়োগ না করে কদুয়ের আবাদ করায় জেলার উৎপাদিত কদুর চাহিদা এখন দেশজুড়ে। তুলনামুলক শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিত বাকি অংশ পড়ুন...












