নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির ভাষণ আলোচনার সময় জাতীয় সংসদ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি হইচই, হট্টগোল করেন বিরোধীদলের সদস্যরা। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, সরকারকে নাজেহাল করতে চক্রান্ত চালাচ্ছে বিরোধী দল। সংসদে আমাদের বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতিয়মান হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধীদল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে একগুচ্ছ জনকল্যাণমূলক ও সময়োপযোগী পরিবর্তনের ঘোষণা নিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অব্যবহৃত সরকারি ভবনগুলোকে জনসেবায় রূপান্তর, কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং জনপ্রতিনিধিদের বিলাসিতা কমানোর মতো সাহসী সিদ্ধান্তগুলোর মাধ্যমে এক নতুন ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী সংসদে তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর। আরবান এলাকায় পড়ে থাকা সরকারি ২০০টি বহুতল ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থা বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তির দায়ে শ্যামল গাইন নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিঘলিয়া উপজেলার মন্ডল জুট মিলের কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শ্যামল গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সে নিজের ফেসবুক আইডিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি করে।
আটক শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সোলার প্যানেলের আন্তর্জাতিক বাজারমূল্য প্রতি কেজি ১ ডলার হলেও কাস্টমস তা ৩ ডলার হিসেবে মূল্যায়ন করছে। এর ফলে এই খাতের কার্যকর খরচ অনেক বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে সোলার প্যানেলের আন্তর্জাতিক দাম ১ ডলার হলেও কাস্টমস ৩ ডলার হিসেবে মূল্যায়ন করছে। মোস্তফা আল মাহমুদ বলেন, “ডিউটি ১ পারসেন্ট হলেও, ৩ ডলারের ওপর বেস করে চার্জ করলে আমাদের অনেক বেশি টাকা দিতে হচ্ছে। এটা ন্যায়বিচার বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
জ্বালানি তেলের সংকট ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরের বাণিজ্য ও জেলার পরিবহন সংশ্লিষ্ট সব সেক্টরে। পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বেনাপোল থেকে বিভিন্ন গন্তব্যে ভাড়া বেড়েছে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে।
এ ছাড়া, জেলার বারীনগর থেকে সবজি পাঠাতে দুই দফায় ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রাকের সংকটও দেখা গেছে। বাড়ানো হয়েছে লোকাল যাত্রীবাহী বাসের ভাড়াও।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। তেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগামহীন গতি এবং রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করেছে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে তিনি এসব কথা জানান।
রুমিন ফারহানা বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারিত ছিল, এপ্রিলের শুরুতেই তা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে তারা এই দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারী আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে- দেশে কোনও জ্বালানির সংকট নেই। অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এ সিদ্ধান্ত নেওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেয়ালে ‘গুপ্ত’ লেখা রাজনৈতিক স্লোগান পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কলেজের অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না।
সারা হোসেন বলেন, এটা সিলেক্টিভ প্রসেস। কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন। গণতন্ত্র এখানে কোথায় ছিল? কিসের নির্বাচন, কে এসছে? বাইরে থেকে কে কথা বলতে পেরেছে? কেউ না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে সারা হোসেন এ কথা বলেন।
গণভোটের তৃতীয় প্রশ্নের বিষয়ে জনগণের কোনো ধারণা ছিল না বলেও মন্তব্য করেন সারা হোসেন। গোলটেবিল বৈঠকে উপস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নেয়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ঢাকা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬টায় জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত।
তবে, জাহাজটি কবে বাংলাদেশে পৌঁছাবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে ক্রুড অয়েল সংকটে পড়ে রাষ্ট্রীয় একমাত্র পেট্রোলিয়াম জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ম বাকি অংশ পড়ুন...
জবি সংবাদদাতা:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় জগন্নাথ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বিষয়ে যে তথ্য প্রচারিত হয়েছে তা সম্পর্কে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
সংবাদ সম্মেলনের শুরুতে উপাচার্য দাবি করেন, সম্প্রতি কেন্দ্রীয় মসজিদ বন্ধ রাখা সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্ত বাকি অংশ পড়ুন...












