ফেনী সংবাদাদতা:
সীমান্তবর্তী গ্রামগুলোতে দীর্ঘদিন অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিমকার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও। অর্থাৎ ভারতীয় মোবাইল ফোন নেটওয়ার্কের তরঙ্গ কম্পাংকের আওতায় রয়েছে ফেনী শহরসহ চার উপজেলার বিশাল এলাকা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেনী সীমান্ত এলাকায় ভারতীয় সিমকার্ড ব্যবহার করে চোরাকারবারিদের সংঘবদ্ধ নেটওয়ার্ক কাজ করছে। সাম্প্রতিক সময়ে এর ব্যবহার বৃদ্ধিসহ নানা অপরাধমূলক কর্মকা- বেড়ে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা গেছে। ত্রয়োদশ জাতীয় সংস বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদাদতা:
‘বিএসএফের গুলিতে ফেলানী কাঁটাতারে ঝুলে ছিল। মেয়ে হত্যার বিচার হয় নাই। শেখ হাসিনা সরকার বিচার করে নাই। এখন যে সরকার আসুক মেয়ে হত্যার বিচারটা যেন হয়। আমি ১৫ বছর ধরে কাঁদতাছি। বিচারটা হইলে আমার মতো আর কোনও মাকে কাঁদতে হবে না। আর কোনও মায়ের সন্তান কাঁটাতারে ঝুলে থাকবে না। এজন্য বিচারটা চাই। এটাই আমার দাবি।’
ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিতে বিচার চেয়ে এভাবেই দাবি জানান মা জাহানারা বেগম। ন্যায় বিচার নিয়ে হতাশা থাকলেও আগামী সরকারের কাছে বিচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কমিশন বৃদ্ধি, বিইআরসি কর্তৃক একতরফা মূল্য ঘোষণা বন্ধসহ ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি মেনে নেয়া না হলে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ করার হুমকি দিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন এ আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি সেলিম খান বলেন, বাংলাদেশে এলপি গ্যাসের চরম সংকটময় সময় চলছে। এই পরিস্থিতিতে পরিবেশকদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়া নতুন করে দর ঘোষণা করেছে বাংলাদেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে ৮ ফেব্রুয়ারি। নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ৭ দিন।
এছাড়া মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫-১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭-১৮ জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন রমজান মাসে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখতে অন্তর্র্বতীকালীন সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত সোমবার (৫ জানুয়ারি) জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল এ লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণভোটের বিষয়ে মানুষের মধ্যে প্রচারণা চালাতে এবং উদ্বুদ্ধ করতে সারা দেশের মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের এই ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, মিটিংয়ে বলা হয় ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে ৫০০ জন আলেমের সঙ্গে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন। তাদের এই গণভো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকা-ের ঘটনায় ফয়সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সেভ দ্য রোডের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ হাজার ৪৯১ এবং নিহত হয়েছেন ১২ হাজার ৬৯৪ জন।
ঢাকাসহ সারাদেশে ১৩ হাজার ৮২৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ৮৩২ ও নিহত হয়েছেন ২ হাজার ৬৩৮ জন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পূর্বঘোষণা অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমন্বয় করে জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু এ পরিকল্পনায় বাদ সেধেছে দলটির বিদ্রোহী প্রার্থীরা। মনোনয়ন বঞ্চিত হয়ে তারা দলের ছেড়ে দেওয়া আসনে ভোটের মাঠে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বিদ্রোহী প্রার্থীদের কাউকে কাউকে বিএনপির হাইকমান্ড থেকে বহিষ্কার করলেও অন্যদের ওপর সে সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলেনি। এই পরিস্থিতিতে বিএনপি থেকে আসন ছাড় পেলেও দলটির বিদ্রোহী প্রার্থীদের কারণে দুশ্চিন্তায় পড়ে গেছেন শরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীসহ সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তীব্র সরবরাহ সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেছেন, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট লুট করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, গত প্রায় চার দিন ধরে এলপিজি সি বাকি অংশ পড়ুন...












