নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কাঁচাবাজারগুলোতে খুচরা বিক্রেতারা এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৮০ টাকা দরে বিক্রি করেছেন। একই দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিমও।
মুরগি ও ডিমের মধ্যে কোনটা কার অনুগামী- সে বিতর্ক বহুদিনের। তবে ২০২৩ সালের এই মধ্য আগস্টে এসে অন্তত দামের ক্ষেত্রে ডিম-মুরগি এখন একই কাতারে অবস্থান করছে।
এর আগে কখনো ১ কেজি ব্রয়লার মুরগি ও ১ ডজন ডিমের দাম সমান সমান হওয়ার নজির দেখা যায়নি।তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, ঢাকার কাঁচাবাজারগুলোতে খুচরা বিক্রেতারা এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি সর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার বিনিময় হারে অবমূল্যায়ন হয়েছে ২৭ শতাংশের বেশি। সামনের দিনগুলোয় এ ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। দেশের সার্বিক অর্থনীতিতেও এর প্রভাব এখন ক্রমেই জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রক্ষেপণ অনুযায়ী, চলতি ২০২৩ পঞ্জিকাবর্ষে (জানুয়ারি-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনীতির আকার কমতে পারে প্রায় ৪০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে বড় প্রভাবকের ভূমিকা রাখতে যাচ্ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন।
আইএমএফের তথ্যভা-ারে তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৬ বছরে ১০ বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকায় সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী মিয়া এই তথ্য জানান।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি সিআইডির হাতে গ্রেপ্তার ১২ ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০ জুলাই থেকে ৯ আগস্ট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার হাতে যেন বিদেশি সামরিক সরঞ্জাম পৌঁছতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার ব্রিটিশ সরকার তাদের ভাষায় ‘সবচেয়ে বড় ধরনের নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তুরস্ক, দুবাই, স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ডের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে লক্ষ্য করে।
ব্রিটেনের পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি বলেছে, এ পদক্ষেপের ফলে ‘রাশিয়ার অস্ত্রভা-ার আরও সঙ্কুচিত হয়ে পড়বে এবং পুতিনের বর্তমানে ধুঁকতে থাকা প্রতিরক্ষা খাতকে আবার চাঙ্গা করে তুলতে যে সরবরাহ লাইন তৈরি হয়েছে সেই জাল গুটিয়ে আনা সম্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে ‘ঘৃণার ঝড়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি ভারতের নিপীড়িত মুসলমানদের মতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীর প্রতি মুসলিমদের মনের কথা শোনার জন্য (‘মন কি বাত’) আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে নুহতে দাঙ্গা এবং চলন্ত ট্রেনে রেলওয়ের এক পুলিশ সদস্যের চার ব্যক্তিকে হত্যার ঘটনা উল্লেখ করে দিল্লির ঐতিহাসিক মসজিদটির ইমাম বুখারি তার জুমুয়ার খুতবায় বলেন, ভারতের নিপীড়িত মুসলমানদের মতে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রীর উচিত মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের সাথে সংলাপে বসা।
বুখারি ব বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সরকারে আওয়ামী লীগ আছে বলেই দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী গত জুমুয়াবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাইবার হামলার হুমকি এড়াতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১১ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রতিষ্ঠানগুলোকে এ-সংক্রান্ত নির্দেশনা দেয় ব্যাংকটি।
৭ আগস্ট সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার সরকার এলজিবিটিকিউ-থিমযুক্ত সোয়াচ ঘড়ি ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করেছে।
গত বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, কেউ এলজিবিটিকিউ-থিমযুক্ত সোয়াচ ঘড়ি ক্রয় বা বিক্রয় করলে তিন বছরের জেল হবে।
দেশের নৈতিকতা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন লেসবিয়ান, গে, উভকামী, ট্রান্সজেন্ডার বা অদ্ভুত উপাদানগুলোর সঙ্গে সোয়াচ পণ্য বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, মালয়েশিয়ার সাধারণ জনগণের দ্বারা গ্রহণযোগ্য নয় এমন এলজি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষের পথে। আগামী অক্টোবর অথবা নভেম্বরের শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর জানুয়ারিতে হবে নির্বাচন। তফসিল ঘোষণার পর সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। তাই তফসিলের আগেই পদ্মা রেলসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো যোগাযোগের বড় উন্নয়ন প্রকল্পগুলো যে অবস্থায় আছে সে অবস্থায়ই আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে উদ্বোধন করে ফেলতে চায় সরকার।
এসব অবকাঠামো যান চলাচলের জন্য খুলে দেওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে আলোর মুখ দেখছে সর্বজনীন পেনশন কর্মসূচি। বহুল আলোচিত এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে আগামী ১৭ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চার নামে বেসরকারি চাকরিজীবী, স্বকর্মে নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী, প্রবাসী বাংলাদেশী এবং অসচ্ছল ব্যক্তি- এ চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে চালু হচ্ছে সরকারের সার্বজনীন পেনশন কর্মসূচি। যাতে বিভিন্ন শ্রেণির বয়স্ক নাগরিকদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। উদ্বোধ বাকি অংশ পড়ুন...












