আল ইহসান ডেস্ক:
লোহিত সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক নৌসীমায় গত রোববার তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তাদের নৌবাহিনী সশস্ত্র ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামের দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে।
সংবামাধ্যমে প্রচারিত বিবৃতিতে হুতি মুখপাত্র বলেন, ‘ইয়েমেনি জনগণের দাবিতে সাড়া দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। এটি মুসলিম জাতিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর আহবান।
ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির সঙ্গে মার্কিন বাহিনীর কোনো সম্পর্ক নেই বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের শ্রম ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। অর্থনীতিবিদরা এই প্রতিবেদনকে ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলছেন, ইউরোপীয় কমিশনের উদ্বেগের বিষয়গুলো বাংলাদেশের গুরুত্ব সহকারে দেখা উচিত।
ইউরোপের বাজারে বাংলাদেশ বর্তমানে ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধা পায়। এর অর্থ হচ্ছে, অস্ত্র ও গোলাবারুদ ছাড়া রফতানিযোগ্য সব পণ্যের ইউরোপের বাজারে শুল্কমুক্ত ও কোটা-মুক্ত প্রবেশাধিকার।
এই সুবিধার আওতায় বর্তমানে ৪৭টি দেশ রয়েছে। এই দেশগুলোকে ইউরোপে পণ্য রফতানির বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার ওপর দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের পাশাপাশি আরো কয়েকটি ইসরায়েলি শহরেও শনিবার রাতে সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি হামলায় হামাসসহ গাজার অন্যান্য প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা ঝিমিয়ে পড়েছেন বলে যখন ইহুদীবাদী পত্রিকাগুলো আভাস দিতে শুরু করেছিল তখন ভয়াবহ এ রকেট হামলা চালাল হামাস।
ওই রকেট হামলার পর গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোররাতে হামাসে পলিটব্যুরো সদস্য ইজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালেহ আল আরোরি বলেছেন, গাজায় ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি ছাড়া তারা আর কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে না।
তিনি গত শনিবার বলেন, হামাসের হাতে এখন যেসব বন্দী আছে তারা ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক নাগরিক। আবার এসব বেসামরিক নাগরিক আগে সেনাবাহিনীতে কাজ করেছিল। যুদ্ধবিরতি এবং সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দিলে তাদেরকে ছাড়া হবে না। তিনি বলেন, ‘যুদ্ধকে তার গতিতে চলতে দিন। এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা এ নিয়ে আপস করব না’।
মোসাদের দলকে ফিরে আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইল নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
গাজা উপত্যকার কাছের কয়েকটি ইহুদি বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরাইল দাবি করেছে, তারা গাজা থেকে ছোঁড়া একটি রকেট ভূপাতিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে সেদরত শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের ১১০টিরও বেশি দেশ চাচ্ছে কপ-২৮ শীর্ষ সম্মেলনে আলোচনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ এবং জ্বালানি দক্ষতা দ্বিগুণ করার লক্ষ্য ঠিক করতে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর দার লেইন জুমুয়াবার এ কথা বলেছে।
ইউরোপীয় ইউনিয়ন প্রথম এ বছরের শুরুতে লক্ষ্য ঠিক করার কথা বলেছিল। এরপর কপ-২৮ এর আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত, পরে জি-৭ এবং তারপর জি-২০ গ্রুপ এ দাবি করে।
বিশে^র কার্বন নিঃস্বরনের ৮০ শতাংশের জন্যে দায়ী জি-২০ ভুক্ত দেশগুলো।
দুবাইয়ে জলবায়ু সম্মেলনে ভন দার লেইন বলেছে, এটি খুবই চমৎকার য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ সংস্থার ২৮ তম বার্ষিক সম্মেলনের সংস্থার সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২০২৬ মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
একই মেয়াদে এশিয়া হতে ইরান, মালয়েশিয়া এবং পাকিস্তান নির্বাচিত হয়েছে। এশিয়া গ্রুপ থেকে কার্যনির্বাহী পরিষদের অন্যান্য বর্তমান দেশগুলো হচ্ছে-চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, সৌদি আরব এবং কাতার।
বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিকিউটিভ কাউন্সিলে সদস্যপদ লাভের জন্য ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী মিশন দীর্ঘ সময় এশিয়া গ্ বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
জেলার ৬টি উপজেলায় সৌখিন ও বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
সরকারি হিসেব মতে বরগুনায় কেবল বাণিজ্যিকভাবে গত ২/৩ বছর ধরে ২০ হেক্টরের বেশি জমিতে ড্রাগন ফলের সফল আবাদ হচ্ছে। তাছাড়া সৌখিনভাবে ও পারিবারিক চাহিদা মেটাতে স্থানীয়রা বাড়ির আঙ্গিনা ও ছাদে ড্রাগনফলের চাষাবাদ করছেন।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, তাদের সহযোগিতায় আরও ৯ একর জমিতে ৩২টি বাগান তৈরির কাজ চলছে।
জেলার একজন সফল চাষি আমতলী উপজেলার ইলিয়াস। ৫ বছরের প্রবাস জীবন থেকে ফিরে আড়াই একর জমিতে ড্রামের মধ্যে, সিমেন্টের খুঁটির ওপর বিশেষ পদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে এটি অনুভূত হয়।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।
তিনি বলেন, এটিকে মডারেট বা মাঝারি মানের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়।
প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কয়েক সেকে- স্থায়ী ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে আতংকিত হয়ে ঘরবাড়ির লোকজন বের হয়ে দিকবিদিক ছোটাছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠকে বসেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
ইসির একটি সূত্র বলছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার রক্ষার ব্যাপারে বৈঠকে আলোচনা হতে পারে।
এর আগে গত ৭ নভেম্বর সিইসির সাথে বৈঠক করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। এছাড়া প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা বাকি অংশ পড়ুন...












