নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ উপজেলা।
বিস্ফোরণের শব্দ এবং নদীর ওপারে কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন নাফ নদী তীরবর্তী উপজেলার বাসিন্দারা।
টেকনাফের উপজেলা চেয়ারম্যান নুরুল আলম জানান, গত দুই দিন ধরে বিস্ফোরণের শব্দ তীব্রতর হচ্ছে।
'আজও টেকনাফ থেকে মর্টার শেল ও বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে এবং এর তীব্রতার কারণে মানুষ নিরাপত্তাহীনতা বোধ করছে', বলেন তিনি।
তবে গতকাল টেকনাফ পৌর এলাকা থেকে ওপারের ঘন কালো ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬৪ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এসব মামলার মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৪টি দেওয়ানি এবং ২১ লাখ ৩২ হাজার ৭৯৪টি ফৌজদারি মামলা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় সংসদে এ তথ্য জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী জানান, ২০২১ সালের ১০ জুন থেকে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ১ লাখ ১০ হাজার ৫৪৮টি দলিল ই-রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, ৪০, ৪১ ও ৪৩তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছর বাজেট প্রণয়নের সময় বড় একটি অংশ বরাদ্দ রাখা হয় সামাজিক অবকাঠামো খাতে। জনসাধারণের জীবনমান উন্নয়নে এ খাতের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, স্থানীয় সরকার বিভাগ এবং উন্নয়ন ও সমবায় বাবদ অর্থ ব্যয় করে থাকে সরকার, যা বিবেচিত হয় সরকারের পরিচালন ব্যয়ের অংশ হিসেবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরেও সরকারের মোট পরিচালন ব্যয়ে সামাজিক অবকাঠামো খাতের অংশ ছিল সবচেয়ে বেশি। সে সময় মোট পরিচালন বাজেটের ৩২.১ শতাংশ বরাদ্দ ছিল এ খাতে। আর ২০২২-২৩ অর্থবছরে তা নেমে আসে ২৫.৯ শতাংশ বাকি অংশ পড়ুন...












