নিজস্ব প্রতিবেদক:
২০২৩ সালে মার্চে দেশে ব্যাংক খাতের বাইরে বা মানুষের হাতে নগদ অর্থ ছিল দুই লাখ ৫৪ হাজার ৬৬৮ কোটি টাকা। ঠিক এক বছর পর চলতি বছরের মার্চের শেষে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ১৯৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে নগদ অর্থ বাড়ল ৬ হাজার ৫২৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এসংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নগদ অর্থ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে মানুষ ব্যাংকের সঞ্চয় ভেঙে ফেলছে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এলডিসিভুক্ত ৩৮ দেশের মধ্যে শিক্ষায় জিডিপির অনুপাতে বরাদ্দে তলানিতে পাঁচ কোটি শিক্ষার্থীর দেশ। তালিকায় নিচের দিক থেকে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, যা দেশে শিক্ষার বিস্তার ও দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গত ৬ জুন অর্থমন্ত্রী শিক্ষাখাতে মোট ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা মোট বাজেটের ১১.৮৮ শতাংশ। চলতি (২০২৩-২৪) অর্থবছরে শিক্ষাখাতে যে বাজেট ছিল, তার চেয়ে ৭.৪২ শতাংশ বেশি বরাদ্দের প্রস্তাব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাতকে বেছে নিয়েছে সরকার। তাই এবার ঘাটতি পূরণে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি মনে করে, এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৪-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলনে সংগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরে যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, যেসব এজেন্সি এ ধরনের অপকর্ম করে আগামীতে হজযাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের লাইসেন্স নবায়ন হবে না। আমাদের বিধান যেটা আছে, ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা- যে যতটুকু অপরাধ করেছে, ততটুকু শাস্তি তারা পাবে। এতে কোনো সন্দেহ নেই।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বলা হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহায় রাজধানীতে কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন মসজিদে গিয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জুমুয়াবার জুমার নামাজের সময় এই পরামর্শ দেওয়া হয়।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় রাজধানীর ৫০টি থানা এলাকায় এমন কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএমপি সদর দপ্তরের ক্রাইম মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যাবেন। এ সময় অনেক বাসায় চুরি বা ডাকাতি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য এবারের বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
কৃষি বিভাগ ও আমচাষিরা বলছেন, জুনের শেষ সপ্তাহে বাজারে মিলবে পরিপক্ব হাঁড়িভাঙ্গা আম। এর আগে বাজারে হাঁড়িভাঙ্গা আম পাওয়া গেলেও তা অপরিপক্ব হবে। হাঁড়িভাঙ্গার প্রকৃত স্বাদ পেতে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। বর্তমানে বাগানগুলোতে আমের পরিচর্যা চলছে।
এদিকে হাঁড়িভাঙ্গা আম সংরক্ষণে গবেষণা জরুরি বলে দাবি করা চাষি ও ব্যবসায়ীরা বলেছেন, এই আম পরিবহনের জন্য বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালু করা দরকার। একই সঙ্গে ন্যায্য দাম নিশ্চিতকরণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত মে মাসে বেইত হানোনে আল-কাসসাম ব্রিগেডের পরিচালিত একটি এম্বুশের বিস্তারিত তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।
এই এম্বুশ অপারেশন প্রায় ২৬ ঘন্টাব্যাপী স্থায়ী হয়। ১ম ধাপে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ, হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের পর “শাওয়াজ” বিস্ফোরক দ্বারা রেস্কিউ ফোর্স'কে টার্গেট করা হয়।
এরপর দখলদার ইসরাইলি সন্ত্রাসী সেনারা অপারেশন সম্পন্ন করতে ১ অফিসারকে পাঠায় উক্ত স্থানে। কাসসাম যোদ্ধারা অফিসারকেই নজরদারি করে শনাক্তের পর তাকে সহ মোট ৩ জনকে ২ শটে ঘায়েল করে!
পরবর্তীতে কাসসাম যোদ্ধারা যে টানেল ব্যবহার করে এম্বু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী গরিবের শ্রেণি বৈষম্য আরো বাড়বে। গত বৃহস্পতিবার (৬ জুন) এক যৌথ বিবৃতিতে লেবার পার্টির নেতৃদ্বয় এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা, তা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
গতকাল জুমুয়াবার ব্যাংক এশিয়া এবং উন্নয়ন সমন্বয়ে যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ। এটা করা বেশ চ্যালেঞ্জিং হবে। এজন্য বাজেট ঘাটতি আরও কমিয়ে ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর বিকল্প নেই।
তিনি বলেন, বাজেটে সামাজিক খাতগুলোকে প্রত্যাশিত মাত্রায় ছা বাকি অংশ পড়ুন...












