নিজস্ব প্রতিবেদক:
সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ের ভবনে আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ঘটনায় এ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফ্রিকার মোজাম্বিকে সরকারবিরোধী চলমান আন্দোলনে অরাজক পরিস্থিতি ও সহিংসতায় সে দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা চরম সংকটে দিন পার করছে বলে খবর পাওয়া গেছে। সেখানে কয়েক দিন ধরে প্রবাসী বাংলাদেশিদের দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। এমনকি শারীরিক নির্যাতনও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশিরা।
সরকারবিরোধী চলমান আন্দোলনে নিরীহ প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দেশে অবস্থানরত আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ- বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাজাখস্তানের আকতাউ শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছে। ২৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেছে, যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত এমব্রায়ার ১৯০ মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউ শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের স্থানীয় একটি আদালত সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সংসদে ‘ফিলিস্তিনপন্থী’ সেøাগান দেওয়ায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে এনে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আইনজীবী বীরেন্দ্র অভিযোগ করে বলেছে, আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময় ফিলিস্তিনের পক্ষে সেøাগান দেন। যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থী। বীরেন্দ্র আদালতে এই মর্মে একটি আবেদন করে এবং জানায়, এই সেøাগান বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ এমভি আল বাখেরার সাত স্টাফকে চেতনানাশক কিছু খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নৌপুলিশ। এদিকে একই দাবি করছে র্যাবও। এই ঘটনায় আকাশ মন্ডল ওরফে ইরফান নামে একজনকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
এই ঘটনায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মোর্শেদ। ওই মামলার এজাহারে তিনি এই আকাশ মন্ডল ওরফে ইরফানের নাম উল্লেখ করেন। এতে বলা হয়, আহত জুয়েল জানিয়েছেন, জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন তিনি। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৭ জানুয়ারি সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে, তবে এটা নিশ্চিত নয়। সবকিছুই খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার ওপর নির্ভর করবে।
সেদিন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম। সফরসঙ্গীদের বেশিরভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কেনো বাজারে এখনো সিন্ডিকেট চলে? কারণ উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারা অধিকাংশই অনভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের অগ্রাধিকার দিতে হবে।
গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় বাড়ছে কমলা চাষ। আবহাওয়া ও মাটির গুণগত মানের কারণে এ অঞ্চলে চায়না কমলা, দার্জিলিং মাল্টা এবং ম্যান্ডারিন কমলা চাষ লাভজনক হয়ে উঠেছে। চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের সহযোগিতায় বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র।
বগুড়ার গোবরধনপুর গ্রামের চাষি আবদুল আজিজ চায়না কমলা চাষ শুরু করেছিলেন ২০১৯ সালে। দুই বিঘা জমিতে গড়ে তোলা বাগানে এখন ২০০ গাছ থেকে ফল উৎপাদন হচ্ছে। তার বাগানে চায়না, দার্জিলিং এবং ম্যান্ডারিন কমলাসহ লাল আঙুর, থাই আঙুর এবং দেশি জাতের আঙুরও চাষ করছেন। এ পর্যন্ত প্রায় ৪ ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফীতির প্রভাব দেখা যায় সকালে নাস্তার টেবিলে। এক সময় যেসব পরোটা পুরু ছিল তা সময়ের পরিক্রমায় পাতলা হয়ে গেছে। সাধ-সাধ্যের এই ফারাক প্রতিদিনই স্পষ্ট হচ্ছে।
গত বছর তিন পরোটা ও এক প্লেট সবজির দাম ছিল ৩৯ টাকা। এখন খরচ হয় ৫০ টাকা। এই কারণে ক্রমবর্ধমান দামে সবচেয়ে ক্ষতিতে পড়েছেন দিনমজুর, প্রান্তিক কৃষক ও পরিবহন শ্রমিকসহ অল্প আয়ের মানুষেরা।
রাজধানীর মিরপুরের দুয়ারিপাড়া এলাকার ৪৫ বছর বয়সী রিকশাচালক মোফাজ্জল হোসেনের কাছে গত বছরও সকালের নাস্তা মানে ছিল ভাত ও সবজি। মাঝেমধ্যে এক টুকরো মাছ। এখন এক কাপ চা আর বিস্কু বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। হাসপাতালের বারান্দায় ও সিঁড়িতে চিকিৎসা দেওয়া, সরকারি ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠানো, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও চিকিৎসকদের কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কারণে সঠিক চিকিৎসা পাওয়া নিয়ে বিপাকে রয়েছেন রোগীরা। এ নিয়ে ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে কালো তালিকাভুক্ত ঠিকাদারের নিম্নমানের মেশিন দিয়ে একই রোগের পরীক্ষায় রোগীদের দুই ধরনের রিপোর্ট দেওয়ার ভোগা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার পতনের পর দেশের সবকিছু এলোমেলো হয়ে যায়। এগুলো গোছানের চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী সন্ত্রাসীরা আবার দখল নিতে না পারে সেজন্য সচেষ্ট থাকছেন তারা। পাহারা দিয়েছেন দিনের পর দিন। এ কাজ করতে গিয়ে কিছু দৃষ্টিকটু হয়েছে। আবার ভালোর সম্মান রয়েছে তাদের ঝুলিতে। কেউ অপরাধ করলে এখন আর সহজে পার পাচ্ছেন না। সরাসরি বহিষ্কার করছে বিএনপির হাইকমান্ড। কোন কোন নেতাকর্মীর বেলা দ্বৈতনীতির অভিযোগ আছে। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগ বাকি অংশ পড়ুন...












