আল ইহসান ডেস্ক:
দারুচিনি অনেক ঔষধি গুণ রয়েছে। এতে সিনামালডিহাইড নামক একটি উপাদান আছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করে।
ঠান্ডা-কাশি উপশম করতে সাহায্য করে এই মসলা।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি। এটি রক্তের প্রবাহে প্রবেশ করে এমন গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে।
টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় দারুচিনির নির্যাস।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলোর কার্যক্ষমতা কমে যায়। দারুচিনিতে দুটি যৌগ রয়েছে যা মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখতে কাজ করে। বলে আলঝেইমারের মতো অস বাকি অংশ পড়ুন...
বাজারে সবজি কিনতে গিয়ে অনেকেই নানা রঙের সবজি দেখে মুগ্ধ হন। সবজির চকচকে রং দেখে একেবারে তাজা, মাঠ থেকে তুলে আনা মনে হয়। আর সেটি কিনে নেন সবাই। পরে বাড়ি এনে দেখা যায় সবজির ভেতরা মোটেই ভালো নয়, অনেক সময় পচা সবজিও তাজা ভেবে কিনে আনেন কেউ কেউ।
শুধু ফলই নয় বরং সবজিও ভেজাল হতে পারে। কারণ সবজির গায়ে রং মাখিয়ে বিক্রি করা হয়। আমাদের রোজকার জীবনে সবচেয়ে বেশি যে সবজি লাগে সেগুলো হলো আলু, পেঁয়াজ ইত্যাদি। জানলে অবাক হবেন, এগুলোতেও একইভাবে ভেজাল থাকতে পারে।
কীভাবে বুঝবেন সবজি রং করা না আসল?
পেঁয়াজ: একেক সবজির রং বোঝার কায়দা একেক রকম হয়। তবে সব সব বাকি অংশ পড়ুন...
ভুল করে এক মাসের শিশুকে পুড়িয়ে মারলো মা!
এমনও ভুল হতে পারে! ডায়াপার বদল করার জন্য সন্তানকে কট থেকে বের করেছিল মা। তারপর ডায়াপার বদল করে আর কটে নয়, একেবারে ওভেনের উপর এক মাসের শিশুটিকে রেখে দিলো মা! যদিও সে ইচ্ছাকৃত এ কাজ করেনি। ভুলবশতই জ্বলন্ত ওভেনের উপর সন্তানকে রেখে দেয় ২৬ বছর বয়সী মা। যার চরম মাশুল গুনতে হল তাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানাস শহরে।
শিশুটিকে জ্বলন্ত ওভেনে রাখার পরেও হুঁশ ফেরেনি মায়ের। সে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পর ঘর থেকে পোড়া গন্ধ বেরোলে ওভেনের সামনে যেতেই দেখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ সীমান্ত কর্মকর্তা আলেজান্দ্রোকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকানরা।
গত মঙ্গলবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দেশটির এ বছরের নির্বাচনে অভিবাসন অন্যতম প্রধান সমস্যা হয়ে উঠেছে।
২১৪-২১৩ ভোটের মাধ্যমে, হাউস হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রোকে মার্কিন অভিবাসন আইন প্রয়োগ না করার অভিযোগে অভিশংসনের দুটি নিবন্ধ অনুমোদন করেছে।
রিপাবলিকানরা দাবি করেছে, মার্কিন-মেক্সিকো সীমান্তজুড়ে অভিবাসীদের রেকর্ড প্রবাহের দিকে পরিচালিত করেছে এবং কংগ্রেসে ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আকারে এটি বিশ্বের বৃহত্তম একদিনের নির্বাচন। ভোট দিচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশটির ২০ কোটিরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইন্দোনেশিয়া আকারে বিশাল দেশ। অন্তত ১৭০০ দ্বীপ নিয়ে গঠিত। ১৫০টিরও বেশি ভাষা প্রচলিত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান এই দেশটিতে। বিবিসি জানিয়েছে, এক প্রান্ত থেকে যদি শুরু করে পুরো ইন্দোনেশিয়া ভ্রমণ করলে তা ইউরোপ ভ্রমণের সমান হয়ে যাবে।
দেশটিতে তিনটি টাইম জোন রয়েছে। প্রতিটি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ম্যান্ডেট ‘রাতের আঁধারে চুরি’ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান এমন দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জনগণের পছন্দকে গুরুত্ব না দিয়ে পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
এ বিষয়ে এক্সে করা ওই পোস্টে রওফ হাসান বলেছেন, পাকিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার স্বপ্ন ও ক্ষমতা দুটোই ইমরান খানের রয়েছে। তিন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবারও সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকসহ কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।
সিরিয়া সরকারের বিনা অনুমতিতে নির্মিত ওই ঘাঁটিতে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে এসব খবরে উল্লেখ করা হয়।
গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বারের মতো চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ জানা যায়নি।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ও রমজান মাসের জন্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। রমজানের প্রথম পর্বে সারা দেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রি করা হবে।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১শ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ছোলা বিক্রি কার্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় ৬ হাজার ৩৭২টি পরিত্যক্ত বাড়ি রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পরিত্যক্ত বাড়ি সবচেয়ে বেশি মিরপুর এলাকায়। মিরপুরে ২ হাজার ৫৮২টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। দ্বিতীয় অবস্থানে মোহাম্মদপুর। এখানে রয়েছে এক হাজার ৫৪২টি। অন্য বাড়িগুলোর মধ্যে গুলশানে ১২৮, বনানীতে ৯, মগবাজারে ৬২, তেজগাঁওয়ে ৩৬, নাখালপাড়া বাকি অংশ পড়ুন...












