আল ইহসান ডেস্ক:
নওয়াক হত্যাকা-কে ঘিরে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।
সে বলেছে, নওয়াক হত্যাকা-কে ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কিছু মন্তব্য যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল।
যদিও ডাউনিং স্ট্রিট কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেনি, তবে বিষয়টি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া কূটনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন নবম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশন। সংগঠনটির নেতারা বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অষ্টম পে-স্কেল কার্যকরের পর এক দশকের বেশি সময় পার হলেও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অতীতে আমদানি নির্ভরতা কামিয়ে উৎপাদন নীতিতে চললে বিদ্যুৎ ও জ্বালানির এ সংকোচন পরিস্থিতি সৃষ্টি হতো না।’
এ সময় তিনি আরও জানান, বিদ্যুৎতের দাম বাড়ালেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকাকে আর বাসযোগ্য শহর বলে মনে হয় না এবং নগর পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ সম্ভব না হলে ঢাকায় স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জরুরি স্বাস্থ্যসেবা জোরদার এবং গ্রামাঞ্চলসহ সারা দেশে রোগী পরিবহণ সুবিধা সহজলভ্য করতে দেশে তৈরি বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা করছে সরকার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে স্থানীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহ কার্যক্রম সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
উপপ্রেস সচিব বলেন, সরকার জনগণের দোরগোড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে খুলেছে পোশাক কারখানাসহ দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে গত জুমুয়াবার অনেক রাত পর্যন্ত রাজধানী ঢাকায় ফিরেছেন অসংখ্য শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। প্রতিবারের মতো এবারও দূরপাল্লার বাসের টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, মহাসড়কের তীব্র যানজট এবং গভীর রাতে ঢাকায় নেমে বাসাবাড়িতে পৌঁছানোর জন্য যানবাহনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুরসহ বিভিন্ন প্রবেশমুখ ঘুরে দেখা যায়, ব্যাগ-বস্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারের ঘোষিত ‘প্রতি বছর ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি জোরদার করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন এবং সফল বাস্তবায়নের কৌশল নির্ধারণে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার বিভিন্ন দিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।
প্রেস উইং জানায়, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
এছ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রামের একটি বাগানে ঢ়ুকতেই চোখে পড়ে সারি সারি আনারগাছ। সবুজ পাতার আড়ালে গাছে গাছে ঝুলছে লালচে আভাযুক্ত বড় বড় আনার। নান্দনিক ও আকর্ষণীয় এ ফলবাগানের কারিগর শিবলী সাদিক (শুভ)। এই বাগান দিয়ে কয়েক বছরে তিনি সফলতা লাভ করেছেন।
একসময় শিবলী কম্পিউটার, ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন। প্রযুক্তির জগৎ ছেড়ে এখন তার দিনের বেশির ভাগ সময় কাটে আনারবাগানে। শিবলীর এককথা, এটা তার স্বপ্নের বাগান।
২০২৩ সালের আগস্টে শুরু হয় শিবলী সাদিকের আনারবাগানের বাণিজ্যিক যাত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লি ও উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বসবাসকারীরা। তারা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত ‘মসজিদ আল জান্নাহ’র নামে সরকারি প্লটটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হোক।
সমাবেশে বক্তারা বলেন, উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মসজিদের কোনো নির্দিষ্ট স্থান রাখা হয়নি। ইতোমধ্যে স্থানীয় ব বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে একই দিনে একই বিষয়ে দুটি ভিন্ন বার্তার চিঠি গেছে। ওই দুই চিঠিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল। দুটি চিঠি পাঠিয়েছে নৌ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো এক চিঠিতে ইসরাইল-দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয়। আবার একই দিন বিকেলে পাঠানো আরেক চিঠিতে বিতর্কিত ডিপি ওয়ার্ বাকি অংশ পড়ুন...












