কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইনে একের পর এক মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে গোলা। এসব গোলার বিস্ফোরণে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘর। আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ওই এলাকায় চলছে তীব্র লড়াই।
এ দফায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে আতঙ্কিত এপারের বাসিন্দারা।
টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিয়ানমার সীমান্ত থেকে যেভাবে বিস্ফোরণের শব্দ একটু পর পরই এপারে আসছে, তাতে বাড়িঘর কেঁপে উঠছে। মাঝে মধ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় অবরুদ্ধ শহর বেইত লাহিয়া ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এসব বেসামরিক মানুষের ওপরও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষের দল থেকে পুরুষদের আলাদা করে বেছে নিয়ে আটক করা হয়েছে।৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী। ওই এলাকায় খাবার, পানি ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে তারা। এমন অবস্থায় স্থানীয় লোকজন এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। বেসামরিক মানুষের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। কম দামে পণ্য পেতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্তের সঙ্গে এই লাইনে শামিল হচ্ছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেসে থাকা শিক্ষার্থীরা।
পুরান ঢাকা এলাকায় দেখা যায়, টিসিবি থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন ধরেছেন সাধারণ মানুষ। শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের পাশাপাশি পুরান ঢাকায় মেসে থাকা বিভিন্ন কলেজ-বিশ্ববি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত দুই দিনে রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। এদিকে, এই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১২শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।এর আগে বুধবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছিল, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল জুমুয়াবার নিজের অনলাইন পেইজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।
ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪.১ শতাংশ) মনে করছেন, অন্তর্র্বতী সর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পিলখানা ট্র্যাজেডির মূল হোতাদের মুখোশ উন্মোচন এবং তাদের বিচারের আওতায় আনতে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যাবেন বলে জানিয়েছেন শহীদ সেনা পরিবারগুলোর সদস্যরা। তারা বলেছেন, এই ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আযম এবং পিলখানা ট্র্যাজেডিতে ভারত-হাসিনা জড়িতসাবেক কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত। ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এই ট্র্যাজেডি হয়েছে। যেহেতু মূল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্র্বতী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৪.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্র্বতী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে।
মাত্র ১৫. বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপার গুরুদায়িত্ব বিজি প্রেসের। তবে সরকারি এই ছাপাখানাতেই রয়েছে প্রশ্ন ফাঁস চক্রের শক্তিশালী সিন্ডিকেট। প্রতিষ্ঠানটির আলামত ধ্বংস বিভাগের এক কর্মচারীর মাধ্যমে অভিনব পদ্ধতিতে বাইরে আসত গোপনীয় প্রশ্ন। তাকে আবার ওই প্রশ্ন সরবরাহ করত বাইন্ডিং বিভাগের এক কর্মচারী। এরপর একটি চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে সেই প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে বিক্রি করত। গত বুধবার বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে সিআইডি।গ্রেপ্ত বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে নতুন রুটে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোলে চলাচল করবে ট্রেন। নতুন এ পথে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। চূড়ান্ত পরীক্ষা শেষে প্রস্তুত পদ্মা রেল লিংকের পুরো লাইন। এখন অপেক্ষা শুধু সময়ের।
পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এরইমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন রুটের পরীক্ষামূলক রেল চলাচল। তবে নতুন রুট চালু হলেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের রুটের কোনো পরিবর্তন হচ্ছে না। আগের রুটেই এ দুটি ট্রেন চলবে বলে জানিয়েছে র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল জুমুয়াবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস (জুমুয়াবার, ২৯ নভেম্বর)। দিনটিকে ঘিরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
নিজেদের অনলাইন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে দেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এমন সময়ে দেশজুড়ে শীতের আমেজ ছড়িয়ে পড়ার কথা। দেশের উত্তরাঞ্চলে শীত নেমেও এসেছে। গতকাল জুমুয়াবার সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। তবে রাজধানীতে এখনও ঠান্ডা পড়েনি বললেই চলে। বরং আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের তিন বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা হালকা বাড়তে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাকি অংশ পড়ুন...












