SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%মসলা%' OR titleBn LIKE '%মসলা%' OR descriptionEn LIKE '%মসলা%' OR descriptionBn LIKE '%মসলা%' OR slug LIKE '%মসলা%' OR metaTag LIKE '%মসলা%' OR metaDescription LIKE '%মসলা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ অঞ্চলে উৎপাদিত জনপ্রিয় ‘জিরা ধান’-এর চালই রাজধানী ঢাকায় সবচেয়ে ভালো মানের ‘রশিদ মিনিকেট’ নামে বিক্রি হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে ‘মিনিকেট’ নামের কোনও ধানের জাতই নেই। নওগাঁয় উৎপাদিত বিভিন্ন জাতের ধানের মধ্যে জিরা ধান অন্যতম উৎকৃষ্ট মানের। আর এই ধান থেকে উৎপাদিত চালই কৌশলে ঢাকায় গিয়ে মিনিকেট নামে চড়া মূল্যে বাজারজাত করা হচ্ছে।
সরেজমিন স্থানীয় প্রান্তিক কৃষক, ধান কেনাবেচার সঙ্গে জড়িত ফড়িয়া এবং চাল উৎপাদনকারী অটো রাইস মিল মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কেন এই ধানের নাম ‘জিরা’
স্থানীয় ক বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে এলাচের বেপরোয়া ট্রেডিং হওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের এই কয়েক মাসে দেশে এলাচের আমদানি কম হলেও বাজারে এলাচের ডিও (ডিমান্ড অর্ডার) বেচাকেনা হচ্ছে বেশি। একশ্রেণির ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে ডিও স্লিপের মাধ্যমে এলাচ বিক্রি করছেন। এতে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অন্যদিকে নির্ধারিত সময়ে পণ্য প্রাপ্তি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। এ অবস্থায় প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য গত বৃহস্পতিবার সতর্কীকর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার আগে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে আদার দাম। কারণ চট্টগ্রাম বন্দরে ১১ লাখ কেজি আদার চালান খালাস না করে ফেলে রেখেছেন আমদানিকারকরা।
গোশত রান্নায় অপরিহার্য এই মসলাটি মে মাসের শুরুতে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে খুচরা বাজারে সারা দেশে ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, দাম নিয়ন্ত্রণে কারসাজি করতে এর আগেও ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করেছেন। এই ঘটনা নতুন নয়।
এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সকালবেলা বাজারে ঢুকেই নোমানের চোখে মুখে ক্লান্তি। হাতে ব্যাগ, তালিকা ছোট; কিন্তু হিসাবটা অনেক বড়। সবজির দাম শুনে নোমান থেমে গেলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, ‘এভাবে চললে সংসার চালানোই কষ্ট হয়ে যাবে।’
গতকাল জুমুয়াবার (২৪ এপ্রিল) সরজমিনে রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দুই-একটি সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগই এখনো ৬০ টাকার ওপরে কেজিদরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের চাপে পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়ায় পণ্যের দাম বাড়ছে। ফলে নিত্যপণ্যের বাজারে চাপ এখন আর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সূত্র বলছে, দেশের স্থানীয় বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করেছে নকল ও ভেজাল পণ্য। ওষুধ, খাদ্য ও পানীয়, মসলা, দুগ্ধজাত পণ্য, সিগারেট, প্রসাধনী, নকল রেভিনিউ স্ট্যাম্পসহ এমন কোনো পণ্য বাকি নেই, যা নকল হচ্ছে না।
ভেজাল পণ্যের তালিকায় সবচেয়ে বেশি দেখা যায় দুধ, তেল, মধু, কফি, চা, সস, চকোলেট, বোতলজাত পানি, কোমল পানীয় ও শিশুখাদ্য। বৈধ কম্পানির চা, কফি, দুধ চকোলেটসহ বৈধ পণ্যগুলোর নাম একটু এদিক-সেদিক করে বাজারজাত করাই হলো অসাধু ব্যবসায়ীদের প্রধান টার্গেট। জানা গেছে, বাকি অংশ পড়ুন...
মাগুরা সংবাদদাতা:
জেলা মসলা গবেষণা কেন্দ্রটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময় বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মৌলিক গবেষণা প্রকল্প সম্প্রসারণের আওতায় ভূমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দেয়। ২০০৬ সালে মসলা গবেষণা কেন্দ্র সম্প্রসারণের জন্য পৌরসভার দুটি মৌজায় ২০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হলেও পরবর্তীকালে তা থেমে যায়। এরপর নানা মহলের চিঠিপত্রের আদান-প্রদানের পর ২০১৫ সালে ভূমি মালিকদের নোটিশ জারি করা হয়।
নোটিশ অনুযায়ী ৩৬ জন ভূমি মালিকের জমি অধিগ্রহণের ঘোষণা দেয় সংশ্লিষ্ট দপ্তর। অথচ ১১ বছর পেরিয়ে গেলেও এখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত কয়েক সপ্তাহে বাংলাদেশের প্রধান পাইকারি বাজারগুলোতে ভোজ্যতেল, চিনি ও মসলার দাম বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সরবরাহ বিঘœ-এসব কারণে পাইকারি বাজারে পণ্যের দাম বেড়েছে।
তাদের মতে, এগুলোর কারণে আমদানি ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারে।
চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বড় পাইকারি বাজার। সেখানকার ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত মজুত থাকার কারণে রমজানে বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। তবে ঈদের পর সরবরাহ কমায় বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
শখের বশেই দিনাজপুরে প্রথমবারের মতো মসলা জাতীয় জিরা চাষে সাফল্য পেয়েছেন কৃষক হামিদুর রহমান। এখানকার মাটিতে জিরা হবে কিনা এরকম ভেবেই ২ শতাংশ জমিতে চাষ করে ভালই ফলন পেয়েছেন তিনি। এরই মধ্যে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে তাকে চাষে উৎসাহিত করেছেন।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ করে ভালোই ফলন পেয়েছেন। ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরার ফলন পেয়েছেন, যা এলাকায় নতু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি ধাক্কার মুখে পড়েছে। চলমান যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহন খরচ চার গুণ বেড়েছে। পাশাপাশি নতুন ক্রয় আদেশও কমেছে।
যুদ্ধের আগে এক কনটেইনার প্রক্রিয়াজাত খাদ্য পাঠাতে খরচ হতো প্রায় ১ হাজার ৫০০ ডলার। কিন্তু যুদ্ধ শুরুর পর পণ্য রপ্তানিতে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, ফলে পরিবহন খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৫০০ ডলারে।
উপসাগরীয় দেশগুলোতে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এই তালিকায় আছে-মসলা, বিস্কুট, মুড়ি, চা বাকি অংশ পড়ুন...












