দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-‘পরাজয়ের হতাশা থেকেই হামাস নেতাকে হত্যা করেছে ইসরাইল’
-ইসরাইলী সেনারা গাজার কাদায় আটকে গেছে, লক্ষ্য অর্জনে ব্যর্থ
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সামিন, ১৩৯১ শামসী সন , ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযানে ‘ভয়াবহ পরাজয় ও অপূরণীয় ক্ষতির’ শিকার হয়ে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
তিনি আরো বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান গণহত্যার মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলো অটল ও অবিচল থাকায় এবং আত্মসমর্পণ না করায় প্রচ- ক্ষুব্ধ হয়ে আরুরিকে হত্যা করেছে তেল আবিব। এর মাধ্যমে অপরাধী ও ঠুনকো ইসরাইল সরকার আবারও প্রমাণ করেছে যে, এটি ‘হত্যাকা- ও অপরাধযজ্ঞ চালিয়ে’ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আরুরির শাহাদাত শুধুমাত্র ফিলিস্তিন জুড়ে নয় বরং সমগ্র অঞ্চলে এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণের মধ্যে প্রতিরোধ ও দখলদারিত্ব বিরোধী সংগ্রামের প্রেরণা জোগাবে।
ইসরাইলী দখলদার সেনারা গাজার কাদায় আটকে গেছে, লক্ষ্য অর্জনে ব্যর্থ:
ইসরাইলের সন্ত্রাসী সেনারা গাজার গাদায় আটকে গেছে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা বারিক।
ইসরাইলের মারিভ পত্রিকায় এক কলামে সে এই কড়া সমালোচনা করেছে। সে বলেছে, ইসরাইল একটি “দুষ্ট চক্রের” মধ্যে আটকা পড়েছে এবং “যুদ্ধক্ষেত্রের তথ্য” উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছে।
কলামে বারিক বলেছে, যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি, হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছি।
বারিকের মতে, রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে সে মন্তব্য করে।
বারিক আরো বলেছে, এই যুদ্ধ প্রতিদিন আমাদের জন্য অনেক বড় ক্ষতি বয়ে এনেছে, এই ক্ষতি হয়েছে হামাসের গোলাবারুদ এবং তাদের পেতে রাখা ফাঁদ থেকে, এই ক্ষতি হয়েছে হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












