বিদেশে প্লট-ফ্ল্যাট রাজনীতিবিদদের
-২৪৪ ফ্ল্যাট, ২০ প্লট ও ৭৯ অ্যাপার্টমেন্টের সন্ধান
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদেশে রাজনীতিবিদদের ২৪৪টি ফ্ল্যাট, ২০টি প্লট এবং ৭৯টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত এক বছরের অনুসন্ধানে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। সংশ্লিষ্টরা জানান, এই সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছেন তারা। সূত্র জানায়, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ওই সব ফ্ল্যাট ও প্লটের খোঁজ পান দুদক কর্মকর্তারা। বিগত সরকারের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা এসব দেশে সম্পদের পাহাড় গড়ে তোলে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, অনুসন্ধান পর্যায়ে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ার পরই আদালতের মাধ্যমে সেসব সম্পদ জব্দ করা হয়।
জানা যায়, বিএফআইইউ থেকে গত জানুয়ারি পর্যন্ত ১৮ হাজারের বেশি ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এর মধ্যে জব্দ করা ব্যাংক হিসাবের সংখ্যা ৩৭৮টি। এসব হিসাবে জব্দ করা অর্থ ও অন্যান্য সম্পদের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যবসায়ী এস আলম গ্রুপের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগত হিসাব, নাসা গ্রুপের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগত হিসাব, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন ব্যক্তিগত হিসাব, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ব্যক্তিগত হিসাব রয়েছে। বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করেছে বিএসইসি। এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানির ৮ হাজার কোটি টাকার বেশি শেয়ার জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা হলে ওই গ্রুপের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দেয় আদালত। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ২ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)