দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-সুয়েজ খালেও হুথিদের দাপট, জাহাজ চলাচল ৪২ শতাংশ কমেছে
-ইসরাইলি সামরিক নজরদারি ব্যবস্থা ধ্বংস করল হিজবুল্লাহ
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪২ শতাংশের বেশি কমে গেছে।
আঙ্কটাড বলেছে, জাহাজগুলো লোহিত সাগরের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশ ঘুরে যাওয়ায় গত দুই মাসে সুয়েজ খালের মধ্য দিয়ে ট্রানজিট ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়াও সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কনটেইনার জাহাজ চলাচলের সংখ্যা এ বছর ৬৭ শতাংশ কমেছে। বিশ্বের কনটেইনার বাণিজ্যের ২০ শতাংশেরও বেশি সুয়েজ খাল দিয়ে যায়।
হফম্যান বলেন, আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের ৮০ শতাংশেরও বেশি সমুদ্র পথে দিয়ে হয়ে থাকে। সমুদ্র পরিবহন সত্যিই বিশ্ববাণিজ্যের লাইফলাইন।
বৃহত্তর কনটেইনার জাহাজগুলো সুয়েজ খাল থেকে সরে যাওয়ায় কনটেইনার বহন ক্ষমতা বিপুল পরিমাণে কমে গেছে বলেও জানান তিনি।
এদিকে এ খাল দিয়ে তেল ট্যাঙ্কার চলাচল ১৮ শতাংশ কমেছে, শস্য ও কয়লা বহনকারী বাল্ক কার্গো জাহাজের ট্রানজিট ৬ শতাংশ কমেছে এবং গ্যাস পরিবহন স্থবির হয়ে পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে প্রতি বছর ২০ হাজার জাহাজ লোহিত সাগর দিয়ে যায়। যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ তৈরি করে।
ইসরাইলি সামরিক নজরদারি ব্যবস্থা ধ্বংস করল হিজবুল্লাহ:
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সন্ত্রাসী ইসরাইলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। গত জুমুয়াবার রাত ৯টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো এই নজরদারি ব্যবস্থার ওপর গোলাবর্ষণ করে তা ধ্বংস করে।
নজরদারি ব্যবস্থা ধ্বংসের কিছুক্ষণ পরই হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করে যে, তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক-১ নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত গোলান উপত্যকার একটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ ফালাক-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা সমাবেশের ওপরেও হামলা চালায়। উত্তর ইসরাইলের হিউনিন ক্যাসেলের কাছে ওই হামলা হয়। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের আরো বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাংক বিধ্বংসী গোলাবর্ষণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












