নিয়ন্ত্রণহীন দখল-চাঁদাবাজি
-নির্লিপ্ত ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সারা দেশে দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ নির্লিপ্ত। প্রতিদিন শত শত অভিযোগ। আর এই কাজে বিএনপি ও জামায়াতের নেতারা ছাড়াও এক ধরনের সুবিধাবাদী গ্রুপ সুযোগ নিচ্ছে। বাদ যাচ্ছে না পেশাদার অপরাধীরাও। মার্কেট থেকে শুরু করে ফুটপাত, জমি থেকে শুরু করে দোকান কিছুই বাদ যাচ্ছে না। নির্মাণাধীন ভবনেও হানা দিচ্ছে চাঁদাবাজরা। ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কিছু ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে সামনে আনতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। এই দখলবাজি নিয়ে এর মধ্যে প্রাণও গেছে কয়েক জনের।
এই পরিস্থিতিতে পুলিশ কী করছে? জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে সবগুলো ইউনিটের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এখন কিন্তু যেসব ঘটনা ঘটছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে না।
আবার জুলাই অভ্যুত্থানের পর গণহারে যে মামলা হয়েছে সেখানেও বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এগুলো স্বীকারও করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। এর মধ্যে বিএনপির সঙ্গে মিশে গেছে সুবিধাবাদীদের একটি গ্রুপ। সুযোগ বুঝে তারাও নেমেছেন চাঁদাবাজি আর দখলবাজিতে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর মার্কেটগুলোতেও নিয়ন্ত্রণ বদলে গেছে। প্রতিটি মার্কেট কমিটির নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির দলীয় পরিচয় দিয়ে। এমন পরিস্থিতিতে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। এই দখলকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার উত্তর, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ, পোড়া মার্কেট এবং ফুলবাড়িয়ার সামনের ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি শুরু করেছেন তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ঐ মার্কেটগুলোর সাধারণ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, এ চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট মার্কেট কমিটির দখলদারেরা জড়িত রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)