খুঁড়তে খুঁড়তে ঢাকা অচল
-দেড় শতাধিক রাস্তায় চলছে খোঁড়াখুঁড়ি
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজধানীর বেশিরভাগ সড়কে খোঁড়াখুঁড়ি যেন নগরবাসীর কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে দুই সিটির দেড় শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট ও ভোগান্তি। এপ্রিলের মধ্যে এসব সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা। দেখা যায়, একটি কাজ শেষ হওয়ার পর যে সড়কটি সুন্দরভাবে পিচ ঢালাই করা হয়েছে, তো পরের মাসেই সেখানে আবার খোঁড়াখুঁড়ি করছে অন্য কোনো সংস্থা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রাজধানীতে সড়ক খনন ও পুনর্নির্মাণ সমন্বয় করতে রয়েছে দুই সিটির দুটি ওয়ানস্টপ সমন্বয় সেল। সেবা সংস্থাগুলো উন্নয়ন কাজের আগে ওয়ানস্টপ সমন্বয় সেলের কাছে অনুমতি নেয়। শুষ্ক মৌসুম ধরে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেওয়া হয় অনুমতি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সর্বশেষ ওয়ানস্টপ সমন্বয় সেলের সভায় তাদের নিজস্ব ৩৪টি সড়কসহ ৮০টি সড়ক খনন ও সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ানস্টপ সমন্বয় সেলের মার্চ মাসের সভায় ৮টি সংস্থাকে ৪৩টি সড়ক খনন ও সংস্কারের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া ডিএসসিসি তাদের নিজস্ব সড়কের উন্নয়ন ও সংস্কারের কাজও করছে। সবমিলিয়ে দক্ষিণ সিটিতে খোঁড়াখুঁড়ি চলছে এমন সড়কের সংখ্যা অন্তত ৬০টি। এর মধ্যে ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল স্থাপনের কাজে খোঁড়াখুঁড়িতে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। এ কাজটি গত ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও চীনা ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে সে মাসের শেষ দিকে। ওয়ানস্টপ সেল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই।
‘ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা-২০১৯’-এ উল্লেখ রয়েছে, ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর রাজধানীর কোনো সড়ক মেরামত, কাটাকাটি বা খোঁড়াখুঁড়ি করা যাবে না; কিন্তু বাস্তবে এ নীতিমালা মানছে না কেউ। এটি কার্যকর করতে সিটি করপোরেশনের ওয়ানস্টপ সেলের ভূমিকাও চোখে পড়ে না। সিটি করপোরেশনের দাবি, সংস্থাগুলো শেষ সময়ে এসে উন্নয়ন কাজের অনুমতি চায়। তাদের ২৩টি শর্তে অনুমতি দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। এ কারণে নগরজুড়ে দেখা দেয় দুর্ভোগ ও যানজট।
দুই সিটিতে সময়মতো কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করেও কোনো ফল মিলছে না। ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, এ বছরে ৩০ এপ্রিলের পর সড়ক খোঁড়াখুঁড়িতে কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না। যতই চাপ আসুক না কেন, এ বিষয়ে আমরা কঠোর থাকব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












