নানামুখী সঙ্কটে এনসিপি
-দলে সমকামী একটিভিস্ট ও লীগ, শিবির নেতা-কর্মী থাকার অভিযোগ
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নতুন রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বর্তমান এনসিপি নেতাদের একসময় নেতা ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সেই নুর এবার তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রলোভন দেখিয়ে নেতাকর্মীদের দলে নেয়ার অভিযোগ করেছেন।
অন্যদিকে, এনসিপির নেতা হান্নান মাসউদ বলছেন, নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে নিজেই আমাদের দলে যোগ দিতে চেয়েছেন। এটি অনেকে গুরু-শিষ্যের লড়াই বলে আখ্যায়িত করছেন। অন্যদিকে এনসিপির বর্তমান কমিটিতে অনেক সমকামী একটিভিস্ট পদ-পদবী নিয়ে আছে বলে বেশ কিছু প্রামাণ্য তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
অনেকেই অভিযোগ তুলেছেন, দলের কমিটিতে যারা স্থান পেয়েছেন তার মধ্যে ছাত্রশিবির, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাও রয়েছেন।
আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগÑ এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রধান্য দেয়া হয়েছে। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেয়া হয়নি।
এরকম নানা বিষয় নিয়ে এনসিপি এখন উভয় সঙ্কটে পড়েছে।
এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বাইনারির মধ্যে না গিয়ে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি। স্বাধীনতার মূলমন্ত্রে বিশ্বাসীরা আমাদের সাথে থাকবে এবং নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। বিভিন্ন দল থেকে নানা প্রলোভন দেখিয়ে কাউকে তাদের দলে নেয়ার বিষয়টি একেবারেই অসত্য। এনসিপি সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আত্মপ্রকাশ করেছে। আমাদের এই উদ্দেশ্য-আদর্শের সাথে যারা ঐকমত্য পোষণ করেন, কেবল তারাই এ দলের সদস্য হতে পারবেন এবং হবেন।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেও এনসিপির দূরত্ব বাড়ছে। ইতোমধ্যে বসুন্ধরা এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে এলাকায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরও বাড়ল দেশের রিজার্ভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)