বেতন-বোনাসের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন শ্রমিকরা
-তোপের মুখে ৩ কোটি টাকা দেয়ার প্রস্তাব, শ্রমিকদের প্রত্যাখ্যান
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঈদের বাকি আর মাত্র দুই দিন। এখনো তারা বেতন-বোনাস পাননি। ঈদে কিভাবে সন্তানের মুখে হাসি ফোটাবেন বলে কান্নায় ভেঙে পড়েছেন শ্রম ভবনের সামনে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা বলছেন, দাবিদাওয়া মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন।
শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান করছেন। তাদের বেশির ভাগই নারী। অনেকেই কান্না করছেন। তারা বলেন, তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।
দুই দিন পর ঈদ, হাতে কোনো টাকা নেই। কিভাবে এই ঈদে সন্তানের মুখে হাসি ফোটাব।
এদিকে তোপের মুখে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য ঈদের আগে দুই কোটি টাকার জায়গায় এক কোটি বাড়িয়ে তিন কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম সচিব। তবে তা মানেনি সাধারণ শ্রমিকরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ৮ এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানান তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সন্ধ্যা পৌনে ৬টায় শ্রম ভবনের সামনে শ্রম সচিব এ ঘোষণা দেন। এর আগে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর তিনি ঘোষণা দিয়েছিলেন মালিকপক্ষ মেশিন বিক্রি করে দুই কোটি টাকা দেবে। বৈঠকের পর প্রায় আধা ঘণ্টা শ্রম ভবনে অবরুদ্ধ থাকার পর শ্রমিক নেতাদের আশ্বাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় নিচে নেমে আসেন তিনি। এ সময় গাড়িতে উঠতে চাইলে শ্রমিকরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তী সময়ে সেখানে দাঁড়িয়ে তিনি মোট তিন কোটি টাকা পরিশোধের কথা জানান। তাও মানেনি সাধারণ শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতারা সচিবকে গাড়িতে উঠিয়ে দেন।
ঘোষণায় শ্রম সচিব মে দিবসের আগেই বকেয়াসহ সব সমস্যা পুরোপুরি সমাধান করতে পারবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও সে পর্যন্ত টিএনজেড গ্রুপের ডিরেক্টর শাহীনসহ তিন কর্মকর্তা থাকবেন শ্রম অধিদফতরের হেফাজতে।
পরবর্তী সময়ে এ্যাপারেল প্লাস ইকোর শ্রমিক প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, ঈদের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। কারণ আমাদের ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে তিন কোটি টাকা নিলেও শ্রমিকদের কোনও কাজে আসবে না। কারণ তিন মাস বেতন না পাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছে। অনেকে দেনার দায়ে জর্জরিত। তাই ঈদের আগে অন্তত একটি বেতন ও একটি বোনাস না দিলে আন্দোলন অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












