-আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
-গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে অনলাইনে পাকিস্তানপন্থী মন্তব্য করায় ভারতের আসাম রাজ্যে একদিনে ছয় মুসলিমসহ অন্ততপক্ষে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এদের আটক করে আসাম পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে রাজ্যের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত।
মুখ্যমন্ত্রী জানায়, আসাম রাজ্যে কেউ যদি কাশ্মিরে সন্ত্রাসবাদকে সমর্থন করে কিংবা পাকিস্তানের পক্ষ নেয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত জুমুয়াবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে ওই বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ এই তথ্য জানিয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে জানানো হয়েছে।
হর্ষ বলেছে, শিগগিরই ওই বাংলাদেশিদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, তারা ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন, সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাঁস হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পুড়ে ছাই হওয়ার প্রামাণ্যচিত্র
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রানজিট টোল নয়, পরিষেবা ফি আদায় করতে চায় ইরান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে গোশতখেকো পরজীবী মাছি শনাক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এই সেই মর্টার শেল, যেগুলোর ভয়ে দখলদারদের অন্তর সর্বদা কম্পিত হয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)