বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের বর্বরতা:
-গাজায় ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা
-লেবাননেও ২ শতাধিক শিশুকে হত্যা
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজায় ভয়াবহ সন্ত্রাসীপনা ও দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার শিশুর কবরস্থানে রুপান্তরিত হয়েছে গাজা। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১৭ হাজার ৪০০ শিশু নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা নিশ্চিত করেছে।
অবরুদ্ধ এই উপত্যকায় প্রতি ৩০ মিনিটে একটি শিশু প্রাণ হারাচ্ছে। অনেক শিশুই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ফলে এখনও কয়েক হাজার শিশুর কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে এদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছে।
এছাড়া যেসব শিশুরা বেঁচে আছে তাদের মধ্যে অনেকেই একাধিক যুদ্ধের আঘাত সহ্য করেছে এবং ইসরায়েলি অবরোধের কারণে নিদারুণ সংকটে জীবন কাটাচ্ছে। জন্ম থেকেই তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকার লড়াই করে যেতে হচ্ছে।
গাজায় নিহত শিশুদের মধ্যে ৭১০ শিশুর বয়সই এক বছরের কম। এছাড়া ১ থেকে তিন বছরের ১ হাজার ৭৯৩ শিশু নিহত হয়েছে। ৪ থেকে ৫ বছর বয়সী ১ হাজার ২০৫ জন শিশু, ৬ থেকে ১২ বছর বয়সী ৪ হাজার ২০৫ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৪৪২ জন শিশু নিহত হয়েছে।
অপরদিকে দুই মাসে ইসারায়েলি সন্ত্রাসী হামলায় লেবাননে ২০০’র বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই সময়ে আরও ১ হাজার ১০০ শিশু আহত হয়েছে।
গত দুই মাসে লেবাননে প্রতিদিন অন্তত তিনজন শিশু নিহত হয়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ। অনেক শিশু আহত এবং মানসিক সমস্যায় ভুগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)