দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের আদালতে শুনানি শুরু
-আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার দায়ে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় শুনানি শুরু করেছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে শুনানি শুরু হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর বিশ্ব আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
মামলার আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকা দাবি করে, গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের পাশাপাশি গণহত্যা এবং এ সম্পর্কিত অপরাধে সংশ্লিষ্টতারও প্রমাণ রয়েছে।
জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনকে ভিত্তি করে মামলাটি দায়ের করা হয়েছে- উল্লেখ করে আবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চালানো গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যে মামলা দায়ের করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল কয়েকটি সরকারের পক্ষ থেকে নিঃশর্ত ও সীমাহীন সমর্থন পেয়েছে যার কারণে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নিরপরাধ জনগণের ওপর তারা পূর্ণ শক্তি নিয়ে আগ্রাসন চালিয়েছে। গত তিন মাস ধরে তারা এই অপরাধযজ্ঞ চালিয়ে আসছে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্ণবাদী ইসরাইল সরকারের চালানো গণহত্যার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান আরো একবার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনের জনগণ ইসরাইল-বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে যা তাদের মুক্তি ও স্বাধীনতা আনতে সাহায্য করবে। ফিলিস্তিনের জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন মেনেই লড়াই করছে বলেও উল্লেখ করেছে ইরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












