শিশুস্বাস্থ্য: কীভাবে বুঝবেন আপনার শিশু শ্বাসকষ্টে ভুগছে
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
একজন শিশু শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে, সেটি তার বাবা-মা কিংবা অভিভাবক যাঁরা রয়েছেন, তাঁরা আসলে কীভাবে বুঝতে পারবেন? শ্বাসকষ্ট শিশুদের একটা খুব সাধারণ রোগ। জীবনের বিভিন্ন সময়ে, শিশু তার জন্মের কোনো পর্যায়ে কোনো না কোনও ভাবে শ্বাসকষ্টে ভোগে। একটা শিশুর বুকের খাঁচা খুব দ্রুত ওঠানামা করবে। তার শ্বাসের গতি বা হৃদস্পন্দনের গতি বেড়ে যাবে। অনেক সময় খুব বেশি হলে হাত নীল হয়ে যায়, ঠোঁট নীল হয়ে যায়। এগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে শিশুদের শ্বাসকষ্ট হচ্ছে।
বুকের খাঁচা ওঠানামার একটা রেট আছে। যেমন দুই মাসের কম বয়সি বাচ্চাদের যদি প্রতি মিনিটে ৬০ বা তার বেশি নিশ্বাস-প্রশ্বাস হয়, তাহলে এটা শ্বাসকষ্ট। দুই মাস থেকে এক বছর বয়সি শিশুর যদি প্রতি মিনিটে ৫০ বার বা তার বেশি বুকের খাঁচা ওঠানামা করে, তাহলে বুঝতে হবে যে তার শ্বাসকষ্ট হচ্ছে। আর এক বছরের ওপরে যেসব বাচ্চা, তাদের যদি ৪০ বা তার বেশি বুক ওঠানামা করে, নিশ্বাস নেয়, তাহলে বুঝতে হবে বাচ্চা কোনো না কোনো কারণে শ্বাসকষ্টে ভুগছে।
সে ক্ষেত্রে এই যে লক্ষণ বা উপসর্গের কথা বলা হলো, এগুলো কি হুট করেই শুরু হয়ে থাকে, না কি একটি দীর্ঘ সময় যাওয়ার পর লক্ষণ বা উপসর্গ দৃশ্যমান হয়? শিশুদের শ্বাসকষ্টের অনেক কারণ আছে। কারণগুলো বয়সভেদে বিভিন্ন রকম হয়। যেমন আমরা যদি জন্মের পর থেকে একটা শিশুর শ্বাসকষ্টের কথা বলি সেটা কেন হতে পারে? সেটা হতে পারে নিউনেটাল বেবির, প্রসবকালীন সময়ে যদি সে কোনও সমস্যায় ভোগে, জটিলতায় ভোগে, তাহলে শ্বাসকষ্ট হতে পারে। জন্মের পর কোনও শিশু হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট হতে পারে। জন্মের কিছুদিন পরে, যেমন দুই মাস থেকে দুই বছর বয়সি শিশুদের, যেটা বাংলাদেশে সবচেয়ে কমন, ব্রঙ্কিওলাইটিসের কারণে শ্বাসকষ্ট হতে পারে। এটা ছয় থেকে নয় মাসে বেশি হয়, দুই মাস থেকে দুই বছর বয়সে বেশি হয়।
বড় হলে বাচ্চাদের অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা হলো ফরেন বডি বা কোনো কিছু খেয়ে ফেলা; দুর্ঘটনাবশত কিছু ঢুকে যাওয়া। সুতরাং একটা বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে যখন কথা বলতে হবে, তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শ্বাসকষ্টটা কীভাবে শুরু হয়। কোনো শ্বাসকষ্ট হুট করে শুরু হতে পারে, কোনো কোনো শ্বাসকষ্ট ধীরে ধীরে বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












