মিনার-গম্বুজ ভেঙে ফেলা রুখতে মসজিদ ঘিরে রেখেছে হাজারো চীনা মুসলিম
“সরকারকে মসজিদ ছুঁতেও দিতে রাজি নয় তাঁরা”
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ৩১ মে, ২০২৩ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চীনে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিনার-গম্বুজ রক্ষায় একটি মসজিদকে ঘিরে রেখেছে স্থানীয় হাজারো মুসলিম।
দেশটির উনান প্রদেশের নাঝিয়ায়িং গ্রামে সপ্তাহজুড়ে তারা ঘিরে রেখেছেন মসজিদটি। ক্ষুদ্র-নৃগোষ্ঠী হুই এর অন্তর্ভুক্ত হাজারো মুসলিম মসজিদটি ঘিরে রেখেছেন। মুসলমানদের প্রভাব খর্ব করার প্রক্রিয়া হিসেবে এবার মসজিদটির গম্বুজ ও মিনার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় চীনা সরকার।
এর আগে ২০১৮ সালের আগস্টের প্রথম সপ্তাহে কর্তৃপক্ষের হাত থেকে মসজিদ ভাঙা ঠেকাতে উত্তর-পশ্চিম চীনে অবস্থান নেন হাজারো মুসলিম। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিক বিল্ডিং আইন মেনে তৈরি করা হয়নি নিংজিয়া অঞ্চলের নতুন মসজিদ ‘ওয়াইঝু গ্র্যান্ড মস্ক’।
বিবিসি’র ওই প্রতিবেদনের বরাতে জানা গেছে, মুসলমানগণ বিষয়টি মানতে চাচ্ছেন না। তাদের ভাষ্যে, সরকারকে মসজিদ ছুঁতেও দেবেন না তারা।
বলা হয়ে থাকে, চীনে মুসলিমের সংখ্যা প্রায় দুই কোটি ৩০ লাখ, যদিও প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি। এদিকে আবার নিংজিয়া অঞ্চলে কয়েক শতক ধরে বসবাস করছেন মুসলমানগণ। চীনের মুসলিমদের প্রতি প্রতিনিয়ত শত্রুতা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছে একাধিক সংস্থা।
নতুন নির্মিত এই মসজিদটির বাহ্যিক গঠন মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর আদলে করা হয়েছে, চীনের প্রচলিত মসজিদের আদলে তৈরি করা হয়নি। বিষয়টিকে চীনের আঞ্চলিক সরকার ভালোভাবে নেয়নি, তারা বিষয়টি চাইনিজ ইসলামকে অ্যারাবিয়ানে রূপান্তরিত করার উদাহরণ হিসেবে নিয়েছে।
পরে ৩ আগস্ট সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন এবং নির্মানের অনুমতি ছাড়াই মসজিদটি তৈরি করায় জোর করে হলেও মসজিদটি ভেঙে দেবে তারা। কর্তৃপক্ষের ওই নোটিশটি হুই মুসলিম কমিউনিটির মধ্যে অনলাইনে শেয়ার হয়েছিল।
ফলে, বৃহস্পতিবার থেকে মসজিদটির সামনে অবস্থান নিতে শুরু করে অগণিত মুসলিম, জুমুয়াবারে তা আরও বেড়েছে। স্থানীয় এক বাসিন্দার বরাতে জানা গেছে, হুই কমিউনিটি এবং সরকার বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিল, এখন সে আলোচনাও স্থগিত অবস্থায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছে, জনসাধারণ সরকারকে মসজিদ ছুঁতেও দেবে না, কিন্তু সরকার পিছু হটতে রাজি হচ্ছে না। এদিকে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট নিজ প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, সরকার যা বলছে তা সত্যি হলে, মসজিদ নির্মানের সময় কেন বাঁধা দেওয়া হয়নি। মসজিদটি দুই বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে। সে সময় কেন সরকার কিছু বলেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)