‘হামাসের সাথে হিজবুল্লাহ যোগ দিলে সঙ্কটে পড়বে ইসরাইল’
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান উত্তেজনায় লেবানের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোগ দিলে ইসরাইল এক কঠিন সঙ্কটের মুখোমুখি হবে বলে মন্তব্য করেছে ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজের সাংবাদিক গিডিয়ন লেভি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে সে এ মন্তব্য করেছে।
সাংবাদিক গিডিয়ন লেভি বলেছে, আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হবো যেখানে ইসরাইলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হবে এবং সম্ভবত তিনটি, যদি দখলকৃত পশ্চিম তীরও এর সাথে যোগ দেয়।
সে আরো বলেছে, এটি একটি নতুন খেলা এবং ইসরাইল এমন সঙ্কটে পড়েছে, যে পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি।
এদিকে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরাইলে হামলার কথা জানিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে।
হিজবুল্লাহ জানিয়েছে, রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে প্রচুর পরিমাণে আর্টিলারি শেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমা হামলা করা হয়েছিল।
তারা আরো জানায়, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরাইলি দখলদার স্থানকে লক্ষ্যবস্তু করেছিলাম।
এদিকে, ইসরাইলের জরুরি বিভাগ বলছে, ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরো প্রায় ১ হাজার ৫৯০ জন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, তার দেশ ‘যুদ্ধের মধ্যে রয়েছে’। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দিক থেকে আকস্মিক আক্রমণ শুরুর পর ইসরাইলের প্রধানমন্ত্রী এক বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












