‘হাতিরঝিলে দাঁড়ালে দুর্গন্ধে পেট ফুলে যায়’
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
একটু প্রশান্তি পেতে হাতিরঝিলে এসেছিলেন রাজধানীর এক বাসিন্দা। প্রশান্তির বদলে ক্ষোভ ঝাড়ছিলেন। জিজ্ঞেস করতেই বলেন, এখানে এখন আর দুদ- বসার পরিবেশ নেই। উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসে। আমি মোটরবাইক নিয়ে অফিসে যাওয়া-আসা করি। হাতিরঝিলে এলেই বাইক থামিয়ে বসতে লোভ হয়। কিন্তু এত নোংরা পরিবেশ উপায় নেই। রোদ চড়া হলে ঝিলের পানির সঙ্গে মলমূত্রের গন্ধও বাতাস দূষিত করে তোলে। তখন বসা তো দূরের কথা এটুকু পথ দম বন্ধ করে পাড়ি দিতে হয়। অথচ হাতিরঝিল প্রকল্পের মূল পরিকল্পনায় অনেক আধুনিক ব্যবস্থার কথা বলা ছিল।’
হাতিরঝিলের পানি অনেকটাই কমে এসেছে। একদিকে ময়লা-আবর্জনায় ভরে গেছে, আরেক দিকে প্রচ- দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত চলাচলকারীদের। বিমুখ হচ্ছেন ঘুরতে আসা মানুষ। পানি পরিশোধনের পর্যাপ্ত ব্যবস্থাও নেই বলে অভিযোগ করলেন আশপাশের বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, সিটি করপোরেশনকে এই দূষণের উৎসগুলো বন্ধ করতে হবে। ঝিলে যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। হাতিরঝিল প্রকল্পের মূল পরিকল্পনায় পানি শোধনের আধুনিক ব্যবস্থার কথা বলা ছিল সেটার অগ্রগতি কী সেটা জানতে হবে। তা ছাড়া আশেপাশের ময়লা ও নোংরা পানি এখানে প্রবেশের কথা ছিল না। আশেপাশের ময়লা ও নোংরা পানি ঝিলে প্রবেশ করে এর পরিবেশ নষ্ট হচ্ছে। ঝিলের পরিবেশ যাতে সব সময় ভালো থাকে সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
হাতিরঝিলের পানিতে প্রচুর গন্ধ, নেই শোধনে যথাযথ উদ্যোগ সাধারণ মানুষের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, ঠিক এই মৌসুমে ঋতুগত কিছু পরিবর্তন হয় এবং পানিতে হালকা গন্ধ হয়। ঝিলে নোংরা, অপরিষ্কার পানির বিষয়টি সমাধানের জন্য আমরা কাজ করছি। সম্প্রতি ঢাকার খালগুলো আমরা পরিষ্কার করছি। খাল পরিষ্কারের মতো এটি করা যায় না। ঝিলের পানি পরিষ্কারের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় সেগুলোই আমরা নিচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












